ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিলেন আশরাফুল ইসলাম

  • আপডেট সময় ১১:১৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ২৯০ বার পড়া হয়েছে

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানিকে ফরাসি ভাষায় প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ উপহার দিয়েছেন রাজবাড়ীর কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী মো. আশরাফুল ইসলাম।

শুক্রবার ইউরোপীয় পার্লামেন্টে দুইদিন ব্যাপি যুব সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানিকে এ গ্রন্থ উপহার দেন আশরাফুল ইসলাম।

আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন (ইপিবিএ)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টে দুইদিন ব্যাপি যুব সম্মেলন চলছে। এ সম্মেলনে ইউরোপ থেকে আট হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এতে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেবাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। বাংলাদেশী প্রতিনিধি দলের সঙ্গে ওই সম্মেলনে যোগ দেন আশরাফুল ইসলাম। এসময় তিনি ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানিকে ফরাসি ভাষায় প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি উপহার দেন। এছাড়াও তিনি প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুব সমাজকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিবরণ তুলে ধরেন।

উল্লেখ্য, আশরাফুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নে মোহাম্মদপুর গ্রামে। তার বাবা মো. জাহাঙ্গীর হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘ ২৬ বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন আশরাফুল ইসলাম। এই দীর্ঘ সময় ফ্রান্সে থাকলেও নিজ জন্মভূমি রাজবাড়ীকে হৃদয়ে লালন করেন এই দানবীর। জেলার সামাজিক উন্নয়ন, অসহায় দরিদ্র মানুষের সহযোগীতা, মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে তার অবদান স্মরণীয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার দিলেন আশরাফুল ইসলাম

আপডেট সময় ১১:১৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮