যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস নামের নিরাপত্তা চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ফ্রান্সে। তারা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতদের দেশে তলব করেছে। অকাস চুক্তির মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি হস্তান্তর করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এর আগে ফ্রান্সের সঙ্গে ১২ টি সাবমেরিন নির্মাণের জন্য ৫০০০ কোটি ডলারের যে চুক্তি করেছিল, তা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। এতে ভীষণ ক্ষেপেছে ফ্রান্স। তারা এ ঘটনাকে পিছন থেকে ছুরি মারা বলে আখ্যায়িত করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও বৃটেনের সঙ্গে অস্ট্রেলিয়া যে অকাস চুক্তি করেছে তাকে দেখা হচ্ছে দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব বিস্তারের পাল্টা হিসেবে।বুধবার এ চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এ বিষয়ে ফ্রান্সকে জানানো হয়। ফলে এই চুক্তিকে পিছন থেকে ছুরি মারা হিসেবে বর্ণনা করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-ইয়েভস লা দ্রিয়ান। তিনি শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অনুরোধে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। তিনি আরো বলেন, অকাস চুক্তি মিত্র ও অংশীদারদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অগ্রহণযোগ্য একটি চুক্তি। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে জোট, আমাদের অংশীদারিত্ব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইউরোপের গুরুত্ব।
এমন অবস্থায় ফ্রান্সের আপত্তি আমলে নিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, অকাস উদ্যোগ নিয়ে অনুশোচনা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। শিগগিরই তাদের মধ্যকার মতবিরোধ মিটিয়ে ফেলা হবে। ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিজ পাইনে বলেন, তারা ফ্যান্সের হতাশার বিষয়টি বুঝতে পেরেছেন। একই সঙ্গে তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মর্যাদা অক্ষুন্ন রেখে কাজ করার আশা প্রকাশ করেছেন।
কিন্তু মিত্র দেশগুলোর মধ্যে রাষ্ট্রদূতকে তলব করা অতি মাত্রায় অস্বাভাবিক বিষয়। মনে করা হচ্ছে প্রথমবারের মতো এই দুটি দেশ থেকে রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের একটি সেলিব্রেশন গালা অনুষ্ঠান বাতিল করেছেন ফরাসি রাষ্ট্রদূত। ওই অনুষ্ঠান হওয়ার কথা শুক্রবার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র প্যারিস। অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তি করার বিষয়ে তাদেরকে অন্ধকারে রাখার কারণে চরম ক্ষোভ দেখা দিয়েছে ফ্রান্সে। কারণ, এতে বড় অংকের একটি অর্থনৈতিক আঘাত আসবে ফ্রান্সে। ফরাসি কর্মকর্তারা বলেছেন, চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে তারা এ বিষয়ে জানতে পেরেছেন। তাদেরকে বলা হয়েছে, এটা হলো নতুন একটি নিরাপত্তা বিষয়ক চুক্তি। যা বৃটেনসহ তিনটি দেশের মধ্যে সম্পন্ন হয়েছে। এ বিষয়টি ফ্রান্সের কাছে পুরোপুরি বিস্ময়। বিবিসি লিখেছে, রাষ্ট্রদূতদের এভাবে তলব করা সম্ভবত অপ্রত্যাশিত সিদ্ধান্ত। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র ফ্রান্স। দুই দেশের মতবিরোধ সমাধানের জন্য সামনের দিনগুলোতে ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করবে ওয়াশিংটন।
মতামত দিন

অন্যান্য খবর
- আফগানিস্তানে খুলেছে বালকদের বিদ্যালয়, মেয়েদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি
বিশ্বজমিন - ট্যাক্সিতে এখন ছাদবাগান
বিশ্বজমিন - আফগানিস্তানে সহযোগিতা শক্তিশালী করতে একমত চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরান
বিশ্বজমিন - ড্রোন হামলায় ৭ শিশুসহ ১০ বেসামরিক মানুষ হত্যায় মার্কিন সেনাবাহিনীর দুঃখ প্রকাশ
বিশ্বজমিন - অকাস চুক্তি: যুক্তরাষ্ট্র ও বৃটেন থেকে রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স
বিশ্বজমিন
- এক সংখ্যার জন্য ৫ মিলিয়ন পাউন্ডের লটারি হাতছাড়া
বিশ্বজমিন - আফগানিস্তানে সন্ত্রাসবাদ নির্মূলের আহ্বান শি জিনপিংয়ের
বিশ্বজমিন - অকাস: আন্তর্জাতিক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র ও বৃটেন
বিশ্বজমিন - মেয়ের চুল কেটে দেয়ায় স্কুল ও শিক্ষকের বিরুদ্ধে ১ মিলিয়ন ডলারের মামলা
বিশ্বজমিন - ৯০ দিন পর মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন চীনা নভোচারীরা
বিশ্বজমিন - অকাস: আন্তর্জাতিক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র ও বৃটেন
বিশ্বজমিন - নতুন করে আলোচনায় বোরকা নিয়ে বৃটেনের নতুন সংস্কৃতি মন্ত্রীর বক্তব্য
বিশ্বজমিন - সিনজিয়াংয়ে মসজিদের স্থানে হোটেল, ৪০ মুসলিম সংগঠনের হিলটন বর্জনের ডাক
বিশ্বজমিন - ফ্রান্সে টিকা না নেয়ায় সাময়িক বরখাস্ত কয়েক হাজার স্বাস্থ্যকর্মী
বিশ্বজমিন - আফগান সঙ্কটে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
বিশ্বজমিন - বৃটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাদ পড়তে পারে বাংলাদেশসহ ১২ দেশ
বিশ্বজমিন - বিলুপ্ত হয়ে যাওয়া ম্যামথকে পুনরায় জন্ম দিতে যাচ্ছেন বিজ্ঞানীরা
বিশ্বজমিন - বৃটেনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আরব আমিরাত
বিশ্বজমিন - পশ্চিম তীর থেকে কোনো ইহুদি বসতি সরানো হবেনা: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
বিশ্বজমিন - আবারও পালানোর চেষ্টা করবেন, জানিয়ে দিলেন জেল পালানোর পরে গ্রেপ্তার বন্দী
বিশ্বজমিন - বৃহত্তর সাহারার আইএস প্রধানকে হত্যা করলো ফরাসি সেনারা
বিশ্বজমিন - ব্যস্ত ছিলাম, স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত ছিলাম না- শিল্পা শেঠী
বিশ্বজমিন - চীনকে মোকাবিলায় একজোট যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া
বিশ্বজমিন - আফগান সমস্যার সমাধান জাতিসংঘ করতে পারবে এমনটা উদ্ভট কল্পনা- গুতেরাঁ
বিশ্বজমিন - পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসের এপিসেন্টার, মানবাধিকারের নিকৃষ্ঠ লঙ্ঘনকারী- ভারত
বিশ্বজমিন - বাংলাদেশে ফিরতে চান না আইএসবধু শামীমা বেগম
বিশ্বজমিন - মানবাধিকার ইস্যুতে তালেবানদের সময় দেয়া উচিত, সাহায্য ছাড়া বিশৃংখল অবস্থা সৃষ্টি হবে- ইমরান
বিশ্বজমিন - বৃটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস
বিশ্বজমিন - ৩ দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ তালেবানের, প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ
বিশ্বজমিন - কয়েক ঘন্টার ব্যবধানে মিসাইল পরীক্ষা চালালো উত্তর ও দক্ষিণ কোরিয়া
বিশ্বজমিন - তালেবানের ক্ষমতা দখলের এক মাস, ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে আফগানরা
বিশ্বজমিন - বিশ্বে ৭০ ভাগ মানুষকে টিকা নিশ্চিত করার আহবান জানাচ্ছে যুক্তরাষ্ট্র
বিশ্বজমিন - প্রেসিডেন্ট হত্যায় জড়িত, হাইতির প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশ্বজমিন - বৃটিশ পার্লামেন্টে নিষিদ্ধ চীনা রাষ্ট্রদূত
বিশ্বজমিন - চীনের প্রেসিডেন্ট মুখোমুখি সাক্ষাতের প্রস্তাব গ্রহণ না করার রিপোর্ট প্রত্যাখ্যান বাইডেনের
বিশ্বজমিন - আফগান প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তালেবান নেতাদের বাকযুদ্ধ
বিশ্বজমিন
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত। ফোন : ৮১৮৯১৬০-৬৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০ ই-মেইল: news@emanabzamin.com










