ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা, হাতেনাতে আটক নৌকার সমর্থক

  • আপডেট সময় ০৫:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারও আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও একটি বাড়ীতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় হাতেনাতে আটক করে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গণপিটুনির শিকার দু’জনই স্থানীয় দুই মুক্তযোদ্ধার সন্তান ও নৌকার সমর্থক। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর মোড় ও কাউন্সিল বাজারে দু’টি মোট করে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর মোড়ে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দু’টি ককটেল হামলা হয়। পরে দুর্বৃত্তরা কাউন্সিল বাজারে অবস্থিত সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপি নেতা আবুল কাশেমের বাড়িতে আরো দু’টি ককটেল নিক্ষেপ করে। ককটেল মেরে দুই যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে আহত করে। বিক্ষুব্ধরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

গণপিটুনির শিকার ওই দু’জনই মুক্তিযোদ্ধার সন্তান। আহতরা হলেন, রহনপুর সোবহান কলোনীর মুক্তিযোদ্ধা নাজিরের ছেলে মাসুদ ও মোবারক আলীর ছেলে রিপন। তাদের চিকিৎসার জন্য গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সংবাদ পেয়ে গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধানের শীষের রহনপুর পৌর আহবায়ক আশরাফুল হক বলেন, হামলার স্বীকার দু’যুবক নৌকার সমর্থক। তারা ককটেল হামলা করে পালিয়ে যাওয়ার সময় জনগণ গণপিটুনি দিয়েছে। তার দাবি, ধানের শীষের প্রার্থী ও ভোটারদের হয়রানী করতে আওয়ামী লীগের লোকেরা ককটেল ফাটিয়েছে। তারা মামলা-হামলা দিয়ে বিএনপির ভোটারদের হয়রানী করতে ককটেলেরে নাটক সাজাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে তিনি উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলা, হাতেনাতে আটক নৌকার সমর্থক

আপডেট সময় ০৫:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮