ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আজ কবি খালেদ উদ-দীন এর ৪১তম জন্মদিন

  • আপডেট সময় ০৮:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে

আজ এ সময়ের অন্যতম পরিচিত কবি ও সম্পাদক খালেদ উদ-দীন এর ৪১তম জন্মদিন। সমকালীন বাংলা কবিতায় তাঁর রয়েছে এক স্বাতন্ত্র্য ভাবধারা। জীবন জিজ্ঞাসার নানা অনুসঙ্গ এবং ভাববাদ তাঁর কবিতার সহজাত বিষয়। একটা প্রশ্ন রেখে সমাপ্ত হয় তাঁর বেশির ভাগ ছোটো ছোটো কবিতা। ছোটোকাগজ ‘বুনন’ খালেদ উদ-দীনের অন্যতম সেরা কাজ। ইতোমধ্যে বাংলাভাষাভাষী পাঠকের কাছে নন্দনতত্ত্বের ব্যতিক্রমী কাজ হিসেবে ‘বুনন’ সমাদৃত হয়েছে। 
কবি ১৯৭৮ সালের ১০ মে  সিলেট জেলার বিশ্বনাথের সরুয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। পেশা জীবনে তিনি সিলেটের রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক। এ পর্যন্ত তাঁর ৯টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইগুলো হলো, রঙিন মোড়কে সাদা কালো (কাব্য, ২০০৮), ভাঙা ঘর নীরব সমুদ্র (কাব্য, ২০০৯), জলপাতালে মিঠে রোদ (কাব্য, ২০১৫), নৈঃশব্দের জলজোছনা (কাব্য, ২০১৭), হাওয়াবাড়ির জানালাগুলি (কাব্য, ২০১৯), সুপারম্যান (শিশুতোষ গল্প, ২০১৬), কথা বলা পাখি (শিশুতোষ গল্প, ২০১৭), পাখিবন্ধু (শিশুতোষ গল্প, ২০১৮), শেফালিখালার গল্প (শিশুতোষ গল্প, ২০১৮), দেওয়ান ফরিদ গাজী (জীবনচরিত, ২০১৯), পাপড়ি রহমানের ‘নির্বাচিত গল্প’ (সম্পাদনা, ২০১৭)। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় আলোচিত সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ এবং তিনি  দৈনিক শুভপ্রতিদিন পত্রিকার সাহিত্য সম্পাদক। খালেদ উদ-দীনের জন্মদিনে আমাদের অনেক অনেক শুভ কামনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

আজ কবি খালেদ উদ-দীন এর ৪১তম জন্মদিন

আপডেট সময় ০৮:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯