ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

ইতালিতে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন প্রবাসী বাংলাদেশী রাজিব

  • আপডেট সময় ০৪:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালীঃ ইতালির ঐতিহ্যবাহী ও ইতিহাস বিখ্যাত বন্দরশহর নাপলির “কমুনে দি নাপলি” নির্বাচনে প্রথমবারের মত কোন প্রবাসী বাংলাদেশী কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ১৫ই জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে শহরটিতে বসবাসরত বিদেশীদের মধ্য থেকে সৈয়দ রাজিব নামের এক প্রবাসী বাংলাদেশী সরাসরি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

প্রথমবারেরমত এতো বড় পরিসরে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশী কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ রাজিব।

এবিষয়ে তিনি বলেন, বিদেশে প্রবাসীদের বিভিন্ন খাতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবাসীদের এ ধরনের সমস্যার সমাধানসহ অধিকার রক্ষায় কাজ করে যাব। এছাড়াও তিনি বলেন, আমি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্বাচন করছি না । আমার সংগ্রাম ও দাবী সব ধর্ম ও বর্ণের মানুষের জন্যে। প্রবাসীদের স্বার্থে প্রশাসনিক ও উচ্চপর্যায়ের সংগঠন থেকে সাহায্য নেয়া ও তাদের সাহায্য করার লক্ষ্য নিয়েও কাজ করে যাব। মানবিক দৃষ্টিকোণ থেকেই মূলত এই পথে আসা।

সৈয়দ রাজিব উচ্চমাধ্যমিক শেষে ২০০৩ সালের জুনে বাংলাদেশ থেকে ইতালিতে পাড়ি জমান। পরে তিনি ইতালিতে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে পড়াশুনা শুরু করেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করেছেন। সুযোগ পেলেই প্রবাসীদের দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে গেছেন।

এছাড়াও তিনি নাপলির উচ্চ আদালতে টেকনিক্যাল কন্সুলেন্ট হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময়ে দ্বো-ভাষী হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ এসোসিয়েশন নাপলির একজন নির্বাচিত কর্মী হিসেবে প্রবাসীদের জন্য কাজ করছেন। এছাড়াও, কাম্পানিয়া ইমিগ্রেন্ট ইউনিয়নের প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছে। এছাড়াও বিভন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ ও সেভ দ্যা চিলড্রেনের সাথেও কাজ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৫ ই জুলাই স্থানীয় সময় সকাল ৭ টা থেকে শুরু হয়ে একসাথে শহরটির ১০ টি ওয়ার্ডে ভোট গ্রহন চলবে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। ইতালির সবচেয়ে জনবহুল ও জনপ্রবাসীবহুল এই শহরটিতে মোট ভোটারের সংখ্যা প্র্যায় ৪৭ হাজার এরমধ্যে বিদেশী ভোটার রয়েছে ১৭ হাজারেরও বেশি।

এসময় তিনি স্থানীয় সকল প্রবাসী ভোটারদের উপস্থিত হয়ে ভোট দেবার জন্য অনুরোধ করেন। এছাড়াও নির্বাচনে জয়ী হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করার সুযোগ চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

ইতালিতে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন প্রবাসী বাংলাদেশী রাজিব

আপডেট সময় ০৪:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮