ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য : সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদ, ওয়াক আউট মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানোর প্রশ্নে জবাব দেয়নি ভারত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দেশ সার্বিয়ার প্রেসিডেন্টের নিকট পরিচয় পত্র পেশ

  • আপডেট সময় ১০:১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৩৫৫ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইউরোপ বুরো প্রধানঃ রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার গত ২৫ জুন ২০১৯ তারিখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক এর কাছে নিজ পরিচয়পত্র পেশ করেছেন । ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বিয়া এবং আলবেনিয়ার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। সার্বিয়ান প্রেসিডেন্ট প্রাসাদে অত্যন্ত জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় আচার অনুসরণ করে পরিচয় পত্র পেশ করা হয়। সার্বিয়ার প্রেসিডেন্ট এর সাথে সংক্ষিপ্ত আলোচানায় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দু’দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের বিষয়ে তুলে ধরেন এবং এ সম্পর্ক উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে অভিহিত করেন। রাষ্ট্রদূত জানান, দু’দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। শীঘ্রই সার্বিয়াতে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবেন বলে তিনি সার্বিয়ার রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি আরো উল্লেখ করেন যে, সার্বিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস আমদানি করতে পারে।

রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে সার্বিয়ার প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অদক্ষ মানবসম্পদ সরবরাহে বাংলাদেশের সক্ষমতার বিষয়টিও অবহিত করেন। সার্বিয়ার প্রেসিডেন্ট দু’দেশের বিদ্যমান সর্ম্পকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় প্রদানের জন্য সার্বিয়ার প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেটের ডিসির সহায়তা : কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গল দাস

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দেশ সার্বিয়ার প্রেসিডেন্টের নিকট পরিচয় পত্র পেশ

আপডেট সময় ১০:১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯