ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য : সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদ, ওয়াক আউট মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানোর প্রশ্নে জবাব দেয়নি ভারত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান

ইতালীর রোমে একুশ আমার চেতনা শ্লোগানে অঙ্কুরের ৮ম প্রয়াস অনুষ্ঠিত

  • আপডেট সময় ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৭০ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালীঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ আমার চেতনা শ্লোগানে ইতালীর রোমে অনুষ্ঠিত হলো অঙ্কুুর প্রতিযোগিতা ২০১৮। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস ভাষা, কৃষ্টি-সংস্কৃতি সহ নানান বিষয় সর্ম্পকে জানাতে অঙ্কুর বিগত ৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রোমের তরপিনাত্তারায় রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে অঙ্কুর এর ৮ম প্রয়াস অনুষ্ঠিত হয়।

৪ বছর থেকে ১৬ বছর পর্যন্ত শিশু-কিশোররা বয়স ভিক্তিক বর্ণমালা, আবৃতি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগি এ আয়োজনে অংশগ্রহন করে। এসময় শিশুরা তাদের পরিবেশনের মাধ্যমে ভাষা আন্দোলন তথা বাংলাদেশের প্রতিচ্ছবি উপস্থাপন করে।রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বক্তব্য রাখছেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধান অতিথি হিসাবে শিশুদের দিক নির্দেশনা দেন এবং তিনি বাংলার সমৃদ্ধ ইতিহাস লালন পালন করতে অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা যে যেখানেই থাকিনা কেন, আমাদের শিকরের সন্ধান করা উচিত। আর যেহেতু আমরা বাঙ্গালী সেহেতু ভবিষ্যত প্রজন্মকে আমাদের শিকর বাংলাকে জানাতে হবে।রাষ্ট্রদূত অঙ্কুরের ৭ বছরের ধারাবাহিকতার কার্যক্রমের প্রশংসা করে বলেন, যারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশুদের বাংলা ভাষা তথা বাংলাদেশ সম্পর্কে কাজ করে যাচ্ছে তারা মূলত প্রবাসে দেশের কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি অঙ্কুরের পথচলার মাঝে ভিন্ন সংস্কৃতির মধ্যেও আগামীর উজ্জ্বল বাংলাদেশকে বহি:বিশ্বে দেখতে পান।সুস্মিতা সুলতানার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে কমিউনিটির ব্যক্তিত্ব হাসান ইকবাল, আব্দুর রশিদ, আতিয়া রসূল কিটন সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্পন্সর হিসাবে সার্ভিস ইতালীয়া,পপুলার ট্রাভেলস, লায়লা ফ্যাশন ও সুলতানা ফ্যাশন সহ সকলেই অঙ্কুরের পাশে থাকার জন্য অঙ্গকারবদ্ধ হোন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পাশাপাশি সকল শিশুদের পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দ। আয়োজকরা মনে করেন, বাংলাদেশের সঠিক গৌরবোজ্জ্বল ইতিহাস জানা শিশুদের অধিকার আর আমাদের দাঁয়িত্ব আর তাই অভিভাবকদের পাশে নিয়ে প্রবাসে সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশকে তোলে ধরতে আগামীর পথে স্বপ্ন পূরনের প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেটের ডিসির সহায়তা : কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গল দাস

ইতালীর রোমে একুশ আমার চেতনা শ্লোগানে অঙ্কুরের ৮ম প্রয়াস অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮