ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

ইমরানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৩৫৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে কাজ শুরু করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর এই কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দল পিটিআই সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে এবং ইমরানই পাকিস্তানের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

বুধবারের নির্বাচনের কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উদ্বেগও প্রকাশ করেছেন। মুখপাত্র বলেন, নতুন সরকার গঠনের জন্য পাকিস্তান নেতাদের নির্বাচন করেছে। আমরা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় রয়েছি আমরা। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর প্রতিবেদনেরও অপেক্ষা করছি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাছ থেকে সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১১০টি আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) পেয়েছে ৬৩টি আসন। আর ৪২টি আসনে জয় নিশ্চিত করে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। এখনও ১৯টি আসনে ফল ঘোষণা বাকি আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

ইমরানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮