ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

ইরানের সঙ্গে শত্রুতা ছেড়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

  • আপডেট সময় ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

সৌদি আরব ও ইরানের বিরোধের ইতিহাস দীর্ঘ। তবে এবার ইরানের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব। যাতে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি উত্তেজনা কমে। সৌদি আরব বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান উত্তেজনা কমানোর ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ নয় বলে জানান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

২০১৬ সালে ইরান অভিযো করে ইয়েমেনের রাজধানী সানায় তাদের দূতাবাসে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। রিয়াদের এই সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক শক্তির ভারসাম্য প্রভাবিত করার চেষ্টা কাজ করেছে বলে ধারণা করা হয়েছে। নিমরের ঘটনাকে কেন্দ্র করে ইরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়। তবে সৌদি সরকার তখন বলেছে, ইরানের এই অভিযোগের ‘বিশ্বাসযোগ্যতা’ নেই। সেই থেকে দেশটি ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ নীতি অনুসরণ করে আসছে এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বাস্তবায়নে সহযোগিতা করেছে। সূত্র: পার্সটুডে ও আল-আরাবিয়া

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রিয়াদের সঙ্গে আলোচনায় তেহরান মোটেই আন্তরিক নয়। ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আমাদের হাত প্রসারিত কিন্তু ইরান কোন চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। রিয়াদ ও তেহরানের সুসম্পর্ক মুসলিম বিশ্বের জন্য ভালো। আরব বিশ্বের জন্যও ভালো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা

ইরানের সঙ্গে শত্রুতা ছেড়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

আপডেট সময় ০৬:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১