ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাউন্সিল হাউস থেকে বিদেশিদের বের করে দিতে চান রিফর্ম ইউকের নাইজেল ফারাজ দুবাইয়ে গ্রেফতার বেনজীরের কাছে একাধিক দেশের পাসপোর্ট যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর লন্ডনে অবৈধ ইসরাইলি প্লট বিক্রির গোপন মেলা বন্ধের দাবি ১০০ ব্রিটিশ এমপির জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে নতুন আইন আনছে কানাডা অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকরা ফ্রান্সের মাখসাইয়ের কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল এর পুত্রের বিখ্যাত সিটি বিশ্ববিদ্যালয়েত স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ লাভ বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে কীভাবে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ইলন মাস্ক দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইরান-আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হতে চান ফরাসি প্রেসিডেন্ট

  • আপডেট সময় ০২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় ‘সৎ মধ্যস্থতাকারীর’ ভূমিকা পালন করতে চান। তিনি এমন সময় এ প্রতিশ্রুতি দিলেন যখন ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলতে তার সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বৃহস্পতিবার রাতে আটলান্টিক কাউন্সিল থিংক ট্যাংকে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, আমেরিকা ইরানের সঙ্গে যেকোনো সংলাপে বসার আগ্রহ প্রকাশ করলে তিনি এ ব্যাপারে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত রয়েছেন। ম্যাক্রোঁ সম্ভাব্য এ সংলাপে নিজেকে ‘প্রতিশ্রুতিশীল ও সৎ মধ্যস্থতাকারী’র ভূমিকায় দেখতে চান বলে মন্তব্য করেন।

ফরাসি প্রেসিডেন্ট তার ভাষায় ‘ইরানের সঙ্গে নতুন আলোচনায়’ সৌদি আরব ও ইহুদিবাদী ইসরায়েলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ফরাসি প্রেসিডেন্ট এমন সময় ইরানকে জড়িয়ে সংলাপের এ আহ্বান জানালেন যখন তেহরান সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাউন্সিল হাউস থেকে বিদেশিদের বের করে দিতে চান রিফর্ম ইউকের নাইজেল ফারাজ

ইরান-আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হতে চান ফরাসি প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১