ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

‘এতো কুৎসিত লাগে নাই কোনো হাসি ’-নির্মাতা ফারুকী

  • আপডেট সময় ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৪৭১ বার পড়া হয়েছে

গতকাল বাস দূর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শাজাহান খানের বডি ল্যাংগুয়েজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, কলা-কুশলি, চলচ্চিত্র ব্যক্তিত্বরা নান তীর্যক মন্তব্য করছেন তাদের ফেসবুক ওয়ালে।
বাংলাদেশের সফল চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রীর আচরণ প্রসঙ্গে লিখেন, ‘এতো কুৎসিত লাগে নাই কোনো হাসি, এই জীবনে ’।
তিনি আরও লিখেছেন, এই নির্লজ্জ লোককে সরকারের উচিৎ বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করা।
জনপ্রিয় এবং গুণী নির্মাতার ফেসবুকে এই পোস্টে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজারের বেশি লাইক পড়েছে এবং শেয়ার করেছে প্রায় ১৮০০ মানুষ। ফেসবুক পোষ্টটি পাঠকের জন্য হুবহু প্রকাশিত হলো-
অনেকে বলেছেন, ভাই, মন্ত্রীর তো আর দোষ নাই, দূর্ঘটনা তো দূর্ঘটনাই। নিশ্চয়ই। কিন্তু আপনি যখন এইসব বদমায়েশদের পাশে দাঁড়ান, দাঁত কেলিয়ে কুযুক্তি দেন, তখন আপনি আরো দশ হাজার পরিবহন শ্রমিককে দুর্বৃত্ত বানিয়ে দেন। তারা তখন রাজপথকে তাদের স্টেডিয়াম বানিয়ে খেলে, আর মাঝখান থেকে পিঁপড়ার মতো আমাদেরকে একটু থেতলে দেয়। এইভাবেই আশকারা দিতে দিতে আপনি একটা দুর্বৃত্ত বাহিনী গড়ে তোলেন এবং এই কাজ আপনি করে আসছেন বছরের পর বছর।
এই নির্লজ্জ লোকটাকে সরকার বরখাস্ত করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে না?

(নোট: সরকার আন্তরিক হইলে, আইন প্রণয়ন এবং ক্যামেরার সাহায্য নিয়ে দ্রুত বিচারের ব্যবস্থা করলে, এই সব বদমায়েশ সোজা হবে মাত্র এক দিনে! সরকার সত্যি সত্যি চাইলে পরিবহন খাতের ব্যবস্থাপনা বদলে ফেলাও সম্ভব, যদি এই রকম দুর্বৃত্ত সরকারের ভিতরে থেকে ধর্মঘটের চাল না চালে এবং সরকার তাতে কাবু না হয়) ”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

‘এতো কুৎসিত লাগে নাই কোনো হাসি ’-নির্মাতা ফারুকী

আপডেট সময় ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮