ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

এবার বিমানে দাঁড়িয়ে যেতে ‘স্ট্যান্ড আপ সিট’ তৈরি করছে ইতালিয়ান সিট নির্মাতা

  • আপডেট সময় ১০:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বদলে যাচ্ছে বিমানের চিরাচরিত নিয়ম। এবার বাসের মতোই দাঁড় করিয়ে যাত্রী নেয়ার পরিকল্পনা করেন। নতুন এক ধরণের ‘স্ট্যান্ড আপ সিট’ তৈরি করেছে ইতালিয়ান সিট নির্মাতা এভিয়েশনটেরিওরস। এ সিটগুলো ব্যবহারে প্লেনের ২০ শতাংশ যাত্রী ধারণক্ষমতা বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, বসে থাকার আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে বিমানে খুব বেশি পরিমাণে যাত্রী পরিবহন করা সম্ভব হয়না। আর এতে করে বিমানযাত্রার ভাড়া অন্য যেকোনো পরিবহণের থেকে বেশি রাখতে হয়। তবে এবার কম ভাড়ায় যাত্রী নেয়া সম্ভব হবে বলে আশা করছে এয়ারলাইন্সগুলো। কারণ নতুন ডিজাইনের সিটে আগের তুলনায় বেশি মানুষ রাখা সম্ভব হবে। স্বল্প দূরত্বের ভ্রমণে যাত্রীদের এ সিটে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন ডিজাইনাররা।

বিমান পরিবহণ সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী বলেছেন, বিমানে যাত্রীদের বিশেষ ব্যবস্থায় দাঁড় করিয়ে নেয়ার কথা ভাবছেন তারা। তবে এতোদিন নিরাপত্তার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নতুন এ সিট আবিষ্কারের ফলে যাত্রীদের সে উপায়ে আনা-নেয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সিএনএন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

এবার বিমানে দাঁড়িয়ে যেতে ‘স্ট্যান্ড আপ সিট’ তৈরি করছে ইতালিয়ান সিট নির্মাতা

আপডেট সময় ১০:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮