ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে অন্তর্বীণা- মাহবুব শাহজালাল যুক্তরাজ্যে ইটিএ (ETA) ফি আরও ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা সরকারের উন্নয়ন মানেই রাস্তা-কালভার্ট ও চাকরি—এমনটাই ভাবেন ৭৭% ভোটার: সিপিডির জরিপ বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীরকে সংবর্ধনা দিল হবিগঞ্জ সোসাইটি ইউকে রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ টি টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও ভারতকে একহাত নিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেন যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য, ২০৩৫ সালের মধ্যে ৭৫% রোগী সুস্থ বা নিয়ন্ত্রিত জীবনে ফিরবে লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা নির্বাচনী ইশতেহার প্রকাশ করল জামায়াতে ইসলামী: অগ্রাধিকার ২৬ খাত, প্রতিশ্রুতি ১০টি

এমবাপের গোলে শেষ ষোলোতে ফ্রান্স

  • আপডেট সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপে প্রথমবার জাল খুঁজে পেলেন কাইলিয়ান এমবাপে। প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের ওই গোলটিই ফ্রান্সকে তুলে দিলো রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে। পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে পৌঁছে গেছে ফরাসিরা।

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছে ফ্রান্স। দলে একঝাঁক তারকা খেলোয়াড় থাকায় ১৯৯৮ সালের পর আবারও বিশ্ব জয়ের স্বপ্নে ফরাসিরা। সেই স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেল ‘লে ব্লুজ’। টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স।

পেরুর বিপক্ষে কঠিন পরীক্ষার ম্যাচে ফরাসিদের জয়ের নায়ক এমবাপে। ৩৪ মিনিটে দেওয়া তার গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। পেরুর বিপক্ষে জয়ে ২ ম্যাচে ইউরোপের দলটির পয়েন্ট ৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ও পয়েন্টহীন পেরু শেষ ম্যাচে মুখোমুখি হওয়ায় তাদের কেউ জিতলেও ধরতে পারবে না ফ্রান্সকে। তাই সেরা দুই দলের একটি হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

প্রথম থেকেই আক্রমণাত্মক ফ্রান্স গোলের দেখা পায় ৩৪ মিনিটে। আন্তোয়ান গ্রিয়েজমানের পাস বক্সের ভেতর থেকে শট করেছিলেন অলিভের জিরু। চেলসি স্ট্রাইকারের শট পেরু ডিফেন্ডার ক্রিস্তিয়ান রামোসের পায়ে লেগে উপরে উঠে যায়। লাতিন আমেরিকার দলটির গোলরক্ষক পেদ্রো গায়েসে ছিলেন গোলপোস্ট থেকে অনেকটা এগিয়ে, ভাসতে থাকা বল তার মাথার ওপর দিয়ে যাচ্ছিল গোলের দিকেই। ফাঁকা পোস্টে বল জড়াতে কোনও সমস্যাই হয়নি এমবাপের।

এরপর পেরু গোল শোধে আপ্রাণ চেষ্টা চালিয়েছে। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছে, কিন্তু সফল হয়নি। ফ্রান্সও ব্যর্থ হয়েছে ব্যবধান বাড়াতে। তবে এমবাপের ওই গোলটাই তাদের ৩ পয়েন্টের জন্য ছিল যথেষ্ট। গোল ডটকম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে

এমবাপের গোলে শেষ ষোলোতে ফ্রান্স

আপডেট সময় ০৫:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮