ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে : মার্কিন শীর্ষ নৌ কর্মকর্তা

  • আপডেট সময় ০৭:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে

চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য আমেরিকাকে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন নৌবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের ওপর আধিপত্য বিস্তারের সুস্পষ্ট অভিপ্রায় দেখাচ্ছে বেইজিং। কাজেই চীনের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠছে। মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে অ্যাডমিরাল হ্যারিস বলেন, “আঞ্চলিক অঙ্গনে চীনের আচরণ পর্যবেক্ষণ করে আমি এই আশঙ্কা করছি যে, শুধু প্রশান্তমহাসাগরীয় অঞ্চল নয় সেইসঙ্গে গোটা বিশ্বে আন্তর্জাতিক আইন-ভিত্তিক ব্যবস্থা উপেক্ষা করতে যাচ্ছে চীন।” মার্কিন এই নৌ কর্মকর্তা আরো বলেন, “এখনই যদি আঞ্চলিকভাবে চীনকে প্রতিহত করা না হয় তাহলে ভবিষ্যতের রণাঙ্গনগুলোতে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে যাবে।” চীন যেভাবে তার সামরিক বাহিনীর আধুনিকীকরণ করছে তাতে অদূর ভবিষ্যতে বিশ্বের ‘প্রায় প্রতিটি অঞ্চলে’ মার্কিন সামরিক বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে অ্যাডমিরাল হ্যারিস আশঙ্কা প্রকাশ করেন। পার্সটুডে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে : মার্কিন শীর্ষ নৌ কর্মকর্তা

আপডেট সময় ০৭:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮