ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

জেনে নিন ফ্রান্সের মূলনীতি, প্রতীক এবং মূলমন্ত্র

  • আপডেট সময় ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • ১০৯০ বার পড়া হয়েছে

একটি দেশে স্থায়ীভাবে থাকার পর সে দেশটির বিষয়ে অল্পবিস্তর জানা থাকা দরকার। ফ্রান্সে বর্তমানে প্রচুর বাংলাদেশী বাস করেন। এদের একটা অংশ নাগরিকত্ব লাভ করেছেন। আবার অনেকে নাগরিকত্ব লাভের জন্য আবেদন করছেন।
ফরাসী নাগরিকত্ব লাভের জন্য ফ্রান্স সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা দরকার। যদি এ ধারণা না থাকে তাহলে মৌখিক পরীক্ষার সময় অনেক সমস্যায় পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এ কারনেই ফ্রান্সের প্রশাসনিক ও অন্যান্য বিষয়ে সাধারন জ্ঞান রাখা দরকার।
আজ আমরা জানার চেষ্টা করবো দেশটির মুলনীতি, প্রতীক এবং মুলমন্ত্র সম্পর্কে।
কাকতালীয়ভাবে হলেও ফ্রান্সের মুলনীতি, প্রতীক এবং মুলমন্ত্র সবগুলোর চার সংখ্যার সঙ্গে সখ্যতা রয়েছে।
ফ্রান্সের মুলনীতি চারটি। সেগুলো হলো: গণতন্ত্র, একক এবং অখন্ড রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ও ধর্মনিরপেক্ষ। ফরাসী ভাষায় এটাকে বলা যায়, La France est un état démocratique, une et indivisible, social et laïque.
বাংলায় বললে বলতে হবে, ফ্রান্স একটি গণতান্ত্রিক, একক এবং অখন্ড, সামাজিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
ফ্রান্সের প্রতীক চারটি। সেগুলো হলো: জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় উৎসব বা ১৪ জুলাই, এবং মারিয়ান। ফরাসী ভাষায় এগুলোকে বলা হয়, Drapeau, L’hymne national (La Marseillaise), Fête national, Marianne.
ফ্রান্সের মুলমন্ত্র ও চারটি। সেগুলো হলো, স্বাধীনতা, সাম্য, মৈত্রী, ও ধর্মনিরপেক্ষতা। ফরাসী ভাষায় এগুলোকে বলা হয়, Liberté, Egalité, Fraternité, Laïcité. https://www.youtube.com/watch?v=4K1q9Ntcr5g

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

জেনে নিন ফ্রান্সের মূলনীতি, প্রতীক এবং মূলমন্ত্র

আপডেট সময় ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮