ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

জ্যাক শিরাককে শ্রদ্ধা জানাতে ৩০ দেশের রাষ্ট্রপ্রধান ফ্রান্সে

  • আপডেট সময় ০৮:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাককে শেষ শ্রদ্ধা জানাতে ৩০ দেশের রাষ্ট্রপ্রধান এখন ফ্রান্সে অবস্থান করছেন।সোমবার সকাল ৯টায় প্রয়াত এ প্রেসিডেন্টকে পারিবারিক অনুষ্ঠান শেষে সামরিক সম্মাননা প্রদান করা হবে এবং ১১টায় নিয়ে যাওয়া হবে প্যারিসের সেন্ট সুলপিস গির্জায়। সেখানে বর্তমান প্রেসিডেন্ট ইমমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে তাকে শেষবারের মত শ্রদ্ধা জানাবেন ৩০ দেশের রাষ্ট্রপ্রধান ও ফ্রান্সের নাগরিকরা। এজন্য,নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে প্যারিস শহর। একই সাথে সোমবার পুরো ফান্সে ‘শোক’ পালন করা হবে বলে জানাচ্ছে ফরাসী মিডিয়াগুলো।

উল্লেখ্য,জ্যাক শিরাক দীর্ঘ ১২ বছর ফান্সকে শাসন করেছেন ।ফ্রান্সের প্রভাবশালী ও ক্ষমতাধর প্রেসিডেন্টদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর সময়ে ফ্রান্সে অর্থনীতি,ব্যবসা-বাণিজ্য ও শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। এজন্য ফ্রান্সের রাজনৈতিক নেতৃবর্গ ও জনগণ আমৃত্যু শ্রদ্ধার চোখে দেখত তাঁকে।তাঁর মৃত্যুর সংবাদ শুনার পর থেকেই ফ্রান্সে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার শেষবারের মত শ্রদ্ধা জানিয়ে বিদায় দেয়া হবে ফরাসী এ কিংবদন্তিকে ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

জ্যাক শিরাককে শ্রদ্ধা জানাতে ৩০ দেশের রাষ্ট্রপ্রধান ফ্রান্সে

আপডেট সময় ০৮:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯