ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা বাংলাদেশিদের ভিসা নিয়ে ভিসা নিয়ে ইউরোপের ১৩ দেশের যৌথ নির্দেশনা ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

টুইটারে সরকারি ও বাণিজ্যিক অ্যাকাউন্টে ফি চান ইলন মাস্ক

  • আপডেট সময় ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ৫০৩ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার পর থেকে নিয়মিত আলোচনায় রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামীতে তিনি আর কী কী করতে পারেন বা তার পরিকল্পনায় আর কী রয়েছে? এসব নিয়েও নেট দুনিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে। আর এর মাঝেই মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দিনে টুইটার আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না।এটি ব্যবহার করার জন্য গ্রাহকদের অর্থ ব্যয় করা লাগতে পারে। টুইটারে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টুইটার ব্যবহার করার জন্য বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টাকা দিতে হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। যদিও সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার বর্তমানের মতো বিনামূল্যেই ব্যবহারযোগ্য থাকবে।ইলন মাস্ক ঘোষণা দেন, টুইটার সব সময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। তবে বাণিজ্যিক ও সরকারিভাবে যারা ব্যবহার করছেন; তাদের সামান্য খরচ দিতে হতে পারে।

অবশ্য বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে রয়টার্সের পক্ষ থেকে বারংবার যোগাযোগ করা হলেও টুইটার এখনো কোনো মন্তব্য করতে সম্মত হয়নি।উল্লেখ্য, রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। মূলত এরপর থেকেই অনেক মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানটিতে খুব দ্রুত অনেক বড় ধরনের পরিবর্তন করতে যাচ্ছেন ইলন মাস্ক।

এমনকি টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল এবং পলিসি হেড বিজয়া গাড্ডেকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও গুঞ্জন উঠেছে।

টুইটার ক্রয়ের পর ইলন মাস্ক বলেছিলেন, যে কোনো গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। টুইটার হলো একটি ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।তিনি আরও বলেছেন, আমি নতুন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে টুইটারকে আরও ভালো বা উন্নত করতে চাই। আমরা এর অ্যালগরিদম ওপেন সোর্স রেখে টুইটারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাইছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার

টুইটারে সরকারি ও বাণিজ্যিক অ্যাকাউন্টে ফি চান ইলন মাস্ক

আপডেট সময় ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২