ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কূটনৈতিকব্যবস্থা গ্রহণের দাবিতে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের বিবৃতি ফ্রান্সে বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন এর নির্বাচন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা,ফ্রান্সের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্টিত ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে ২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ ফরাসি বাজেট নিয়ে সংসদে টানাপোড়েন: সরকার টিকে থাকবে কি? আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চান হাসিনা বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগাপ্রকল্প

তরুণ সাহিত্যিক সাদাত হোসাইনকে প্যারিসে সংবর্ধনা দিলো ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীরা

  • আপডেট সময় ১০:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইউরোপ সফররত খ্যাতিমান তরুণ সাহিত্যিক সাদাত হোসাইনকে প্যারিসে সংবর্ধিত করলো ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীরা। ‘মতবিনিময় এবং সংবর্ধনা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়। উদীয়মান এই সাহিত্যিক ইউরোপীয় দেশসমূহে সফরের একপর্যায়ে প্যারিসে আসোন। তাঁকে সংবর্ধনা দেয়ার সমস্ত আয়োজনে ছিলো বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), আয়েবা এবং মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স। অনুষ্ঠানে মাদারীপুরের সন্তান সাদাত হোসাইনকে জেলা এসোসিয়েশন এর পক্ষ থেকে ক্রেস্ট এবং ফুলের তোড়া দেয়া হয়।

রোববার (২৮ এপ্রিল) প্যারিসের উপকন্ঠে ওবারভিলিয়েহ এর একটি হলে তাকে সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবা মহাসচিব, কমিউনিটি ব্যক্তিত্ব এবং লেখক কাজী এনায়েত উল্লাহ ইনু।

জহিরুল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সহসভাপতি মোজাম্মেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সুব্রত শুভ, শিল্পী আরিফ রানা, মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স এর সভাপতি ও. আই. রিয়াদ।

অনুষ্ঠানে বিসিএফ এর সভাপতি এমডি নূর এর নেতৃত্বে একটি দল উপস্থিত ছিলেন। তারা হলেন ফারুক শোয়েব, আব্দুর রহমান শিপন, শাহেদ ভুঁইয়া, শাহজাহান, মাহমুদ আহমেদ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাহিত্যিক সাদাত হোসেন এর বাল্যবন্ধু ওহিদুজ্জামান টিপু।

অনুষ্ঠানে লেখকের সম্মানে মানপত্র পাঠ করেন সঞ্চালন জহিরুল রানা এবং মানপত্র লেখকের হাতে তুলে দেন প্রধান অতিথি কাজী এনায়েত উল্লাহ ইনু।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী এবং ইমতিয়াজ রনী। পুঁথি পাঠ করে শোনান পুঁথিশিল্পী কাব্য কামরুল। অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিলো লেখকের নিজের মুখে ‘জীবনের গল্প, গল্পের জীবন’।

সংবর্ধনা অনুষ্ঠানে লেখকের পরিচিতিমূলক তথ্যচিত্র এবং তারই নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কূটনৈতিকব্যবস্থা গ্রহণের দাবিতে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের বিবৃতি

তরুণ সাহিত্যিক সাদাত হোসাইনকে প্যারিসে সংবর্ধনা দিলো ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীরা

আপডেট সময় ১০:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪