ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

তাপসের মানসম্মানের বাজারমূল্য কত: খোকন

  • আপডেট সময় ০৫:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের মানসম্মানের ‘বাজারমূল্য’ জানতে চেয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার বিকালে সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম গণমাধ্যমে এ বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে—বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের এমন মন্তব্য প্রসঙ্গে সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, তাপসের মানসম্মানের বাজারমূল্য কত? মামলার পূর্ণাঙ্গ বিবরণী পাওয়ার পর সেটা আমি জানতে পারব। এ মামলার আইনি মোকাবিলার পাশাপাশি রাজপথে দেনা–পাওনার হিসাব হবে, ইনশা আল্লাহ।’

এর আগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটির আবেদন করা হয়।  এরমধ্যে একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

তাপসের মানসম্মানের বাজারমূল্য কত: খোকন

আপডেট সময় ০৫:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১