ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদ, ওয়াক আউট মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানোর প্রশ্নে জবাব দেয়নি ভারত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান শাহজালাল বিমানবন্দর : তৃতীয় টার্মিনাল চালু হতে আরও ৬ থেকে ৯ মাস লাগবে

তিউনিসিয়া উপকূলে আবারও নৌকাডুবি, ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

  • আপডেট সময় ০৬:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৩৮৬ বার পড়া হয়েছে

তিউনিসিয়া উপকূলের জার্জিস শহরের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই নৌকার চার আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনের মৃত্যু হয়েছে। জীবিত তিন জন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি। উল্লেখ্য, গত মে মাসে একই উপকূলে অপর এক নৌকাডুবির ঘটনায় নিহত ৬৫ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।
ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে
ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে

জীবন-জীবিকার তাগিদে প্রতিনিয়ত ইউরোপের স্বপ্নভূমির উদ্দেশে দেশ ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এই তালিকায় সর্বশেষ সংযোজন বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনা।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৮৬ অভিবাসীকে নিয়ে নৌকাটি রওনা দেয়। বৃহস্পতিবার নৌকার চার আরোহীকে উদ্ধার সম্ভব হলেও বাকি ৮২ জনের কোনও খবর পাওয়া যায়নি।

তিউনিসিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লোরেনা ল্যান্ডো জানিয়েছেন, ডুবন্ত নৌকা দেখে তিউনিসিয়ার জেলেরা এগিয়ে গিয়ে চারজনকে উদ্ধার করতে সমর্থ হয়। তবে বাকি আরোহীদের কোনও হদিস পায়নি তারা।

প্রসঙ্গত, গত ১০ মে তিউনিসিয়া উপকূলে অপর এক নৌকাডুবিতে অন্তত ৬৫ জন অভিবাসীর মৃত্যু হয়। লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ৭৫ আরোহী নিয়ে রওনা দেয় একটি বড় নৌকা। ভূমধ্যসাগরে আরেকটি ছোট নৌকায় তাদের তোলার কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়। তিউনিস রেডক্রিসেন্ট জানায়, ওই নৌকার আরোহীদের মধ্যে ৫১জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে ৩৭ জন প্রাণ হারায়।
বাংলা ট্রিবিউন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

তিউনিসিয়া উপকূলে আবারও নৌকাডুবি, ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় ০৬:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯