ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন ফ্রান্সে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে BSNF-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুর্নীতি প্রতিরোধে সাধারণের আইনগত প্রতিকার : প্রাসঙ্গিক আলোচনা ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ছাত্র আন্দোলনে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স লন্ডনে বাংলাদেশি পুরুষদের সমকামী সাজিয়ে আশ্রয় আবেদনে সহায়তা, গ্রেপ্তার ৩

দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বাগদান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডার

  • আপডেট সময় ১১:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৪৩৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সেরেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডের্ন। জ্যাহিন্ডার প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু ক্যাম্পবেল বিষয়টি নিশ্চিত করেছেন। গত মাসে ইস্টারের ছুটি চলাকালে বাগদান সারেন এই দম্পতি। সিএনএন, বিবিসি।

তবে এর বেশি কোন বিস্তারিত তথ্য জানা জায়নি। এমনকি তারা কবে বিয়ে করছেন তাও জানা যায়নি। জ্যাসিন্ডা বা গেফোর্ড এর টুইটার বা ফেসবুক অ্যাকাউন্টেও এই সংক্রান্ত কোন তথ্য নেই।
২০১৮ সালের জুনে জন্ম নেয় তাদের কন্যা নেভ তে আরোহা আর্ডের্ন গেফোর্ড। জাসিন্ডা দ্বিতীয় নারী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দিয়েছেন। এরপর আরোহার ৩ মাস বয়সে তাকে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে ইতিহাস গড়েন জ্যাসিন্ডা। জ্যাসিন্ডার পার্টনার নিউজিল্যান্ডের একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব।

গত জানুয়ারিতে জ্যাসিন্ডা বিবিসিকে বলেছিলেন, ফেমিনিস্ট হওয়ার কারণেই তিনি গ্রেফোর্ডকে বিয়ের কথা বলতে পারছেন না।

জ্যাসিন্ডা নিউজিল্যান্ডের ইতিহাসের কণিষ্ঠতম প্রধানমন্ত্রী। এ বছরের শুরুতে ক্রাইস্টচার্চের মসজিদে হওয়া সন্ত্রাসী হামলার পর উদ্ভূত পরিস্থিতি দারুণভাবে সামলে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বাগদান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডার

আপডেট সময় ১১:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯