ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২৪’র আন্দোলনে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে দুই লাখের বেশি অভিবাসী বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ক্যামব্রিজ যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা প্যারিসে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মানবপাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার হাতছানি: বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি

নিউহ্যামে আশঙ্কাজনকহারে বেড়েছে ছিনতাই

  • আপডেট সময় ০৩:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ইস্ট লন্ডনের নিউহ্যাম বারায় আশঙ্কাজনকহারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের টার্গেট হলেন মহিলা। গত ১৯ জুলাই থেকে ৬ অগাষ্টের ভেতরে অন্তত ৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুধু নিউহ্যামেই। এসব ছিনতাইয়ের শিকার সবাই মহিলা।
মেট পুলিশ জানিয়েছে, গাড়িতে একা বসে থাকা মহিলা অথবা নির্জন পথে মহিলাদের টার্গেট করছে ছিনতাইকারীরা। ছুরি ঠেকিয়ে গাড়িতে বসা মহিলাদের নামিয়ে অন্তত পাঁচটি গাড়ি ছিনতাই করেছে ছিনতাইকারীরা। এছাড়া মহিলাদের কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
এরমধ্যে অবশ্য ছিনতাই হওয়া তিনটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসব ছিনতাইয়ের ঘটনার সময় ছিনতাইকারীর ছুরির আঘাতে দু‘জন মহিলা আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে। ছিনতাইকারীদের ব্যাপারে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে এসব ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২০ থেকে ৩০ বছর বয়সী কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এর মধ্যে গত ২০ জুলাই ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২৪’র আন্দোলনে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

নিউহ্যামে আশঙ্কাজনকহারে বেড়েছে ছিনতাই

আপডেট সময় ০৩:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮