ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

পরমাণু সমঝোতা মেনে চলবে ইইউ

  • আপডেট সময় ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলবে ইউরোপীয় ইউনিয়ন। তারা তাদের ভাষায় বলেছেন, বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এ পদক্ষেপ হবে সবচেয়ে ভালো উপায়। এদিকে, জার্মানির রাজধানী বার্লিনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ তার ভাষায় সাংবাদিকদের কাছে বলেন, আমরা পরমাণু সমঝোতা রক্ষা করতে প্রতিশ্রæতিবদ্ধ কারণ এই সমঝোতা পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে রক্ষাকবচ এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার সঠিক উপায়। একই ধরনের কথা বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস। তিনি বলেছেন, “আমরা অব্যাহতভাবে বিশ্বাস করি যে, এই সমঝোতা বিশ্বকে নিরাপদ করেছে এবং সমঝোতা ছাড়া বিশ্ব অনেকটা অনিরাপদ হয়ে উঠবে।” ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হেইকো আরো বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা সংঘাত ডেকে আনতে পারে। পার্সটুডে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

পরমাণু সমঝোতা মেনে চলবে ইইউ

আপডেট সময় ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮