ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

পাসপোর্ট জটিলতায় বিপাকে প্রবাসীরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ইপিবিএ

  • আপডেট সময় ১২:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • ৪৬০ বার পড়া হয়েছে

পাসপোর্ট জটিলতার কারণে বৈধ হতে পারছেন না ইউরোপে অবৈধভাবে বসবাসকারী বহু প্রবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্ট অধিদপ্তরের উদাসীনতায় এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। যাদের হাতের কাছে বৈধ হওয়ার অপার সুযোগ-সুবিধা থাকার পরও শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট প্রদর্শন করতে না পারায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বারবার আবেদন করে, সকল ফর্মালিটিস পূরণ করেও পাসপোর্ট হাতে পাচ্ছেন না বলে অভিযোগ ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইপিবিএ এর পক্ষ থেকে ।প্রবাসীদের এ সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে ইপিবিএ ফ্রান্স শাখা । এসময় তারা বলেন যে প্রবাসিদের রেমিটেন্স এর মাধ্যমে দেশ উন্নয়নের শিখরে তাদের সাথে এরকম আচরণ সরকার এর উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান ,কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম , কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোতালেব খান , কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল , ফ্রান্স শাখার সহসাধারণ সম্পাদক সুমন আহমদ ,কেন্দ্রীয় সহঃসমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী , ফ্রান্স শাখার প্রচার সম্পাদক জাকির হোসেইন , ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান ।সংবাদ সম্মেলনে ইপিবিএ নেতৃবৃন্দ বলেন যেখানে পাশবর্তী দেশ ভারতের দূতাবাসগুলোতে পাসপোর্টের কাজ করতে ৭ থেকে ১০ দিন লাগে সেখানে বাংলাদেশের বেলায় এমন কেন হচ্ছে সরকারকে খতিয়ে দেখা উচিৎ । তারা বলেন ইউরোপের প্রায় প্রত্যেক বাংলাদেশ দূতাবাস তাদের অসহায়ত্ব প্রকাশ করছে এমন অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন । ইপিবিএ নেতৃবৃন্দ সন্দেহ প্রকাশ করে বলেন প্রবাসী বান্দব সরকারের ভাবমূর্তি নষ্ঠ করতে কোন কুচক্রীমহল এমন করছে কি না সরকারকে তদন্ত করে দেখা উচিৎ । এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

পাসপোর্ট জটিলতায় বিপাকে প্রবাসীরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ইপিবিএ

আপডেট সময় ১২:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮