ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান শাহজালাল বিমানবন্দর : তৃতীয় টার্মিনাল চালু হতে আরও ৬ থেকে ৯ মাস লাগবে যুদ্ধে নিহত সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল আধুনিক ও আন্তর্জাতিক মানের বিদ্যালয় ব্যবস্থাপনা: উৎকর্ষের পথে যাত্রা শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষারগুণগত মান উন্নয়নে বিবেচ্য সুর নরম করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, ‘অন্তহীন যুদ্ধ’ চান না লেবাননে ইসরাইলি হামলা বন্ধ চায় ফ্রান্স

পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কি আসছে নতুন নির্বাচনি সংকট

  • আপডেট সময় ০৯:১৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক: ‘নির্বাচনে হতে হবে ভোটের অনুপাতে আসন বণ্টন (আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর) পদ্ধতিতে’- জামায়াত ইসলামী নেতাদের এমন বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে যে, শেষ পর্যন্ত নির্বাচন পদ্ধতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই আগামী নির্বাচনকে সংকটে ফেলে দেয় কি না। কারণ দেশের এ মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি দৃশ্যতই এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী শনিবারের সমাবেশ থেকে এই পদ্ধতিতেই ভোটের পক্ষে তার অবস্থান আরও সুদৃঢ়ভাবে প্রকাশ করেছে।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি, যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।
বিএনপি সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের এই তৎপরতাকে দেখছে ‘নির্বাচন বিলম্বিত করার কৌশল’ হিসেবে। দলটির নেতারা মনে করেন, সরকারের ঘনিষ্ঠ একটি অংশ নিজেদের স্বার্থে ‘নতুন ইস্যু’ সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে।
অন্যদিকে জামায়াত বলছে, প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না বলেই তারা পিআর পদ্ধতি চাইছেন। দলটির একজন শীর্ষ নেতা বিবিসিকে বলেছেন, ‘কোয়ালিটি নির্বাচনের’ জন্যই নতুন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে তারা মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কি আসছে নতুন নির্বাচনি সংকট

আপডেট সময় ০৯:১৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫