ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় চাপে ফ্রান্সের শিক্ষার্থীরা উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি কতটা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজ দলেরই ৮১ এমপি পদত্যাগ চাইলেন স্টারমারের পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের সানু মিয়া ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন- স্মরণ সভায় বক্তারা

পুতিনকে টেরিজা মে’র আলটিমেটাম, প্রতিশোধের হুমকি

  • আপডেট সময় ১১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৫৬১ বার পড়া হয়েছে

ব্রিটেনের স্যালিসবুরিতে রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর বিষাক্ত নার্ভ গ্যাস হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপযুক্ত ব্যাখ্যা দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। টেরিজা এজন্য পুতিনকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী টেরিজা মে সোমবার পুতিনের প্রতি আলটিমেটাম ছুড়ে দিয়ে বলেছেন, এই বিশেষ গ্যাসটি রাশিয়ার অস্ত্রভাণ্ডারের অংশ। তাহলে ব্রিটেনের মাটিতে এই নার্ভ গ্যাস হামলা কী করে করা হলো। মঙ্গলবার মধ্যরাতের মধ্যে পুতিন উপযুক্ত জবাব না দিলে বা দিতে ব্যর্থ হলে যুক্তরাজ্য পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, যুক্তরাজ্য রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর এহেন কাণ্ডজ্ঞানহীন হামলা রাশিয়াই চালিয়েছে বলে মনে করে। কেননা ‘নোভিচক’ নামের এই স্নায়ু বিকলকারী নার্ভ গ্যাসটি রুশরাই তৈরি করেছে এবং এটি আর কারো হাতে যাবার কোনো উপায় নেই। কেননা এটি রুশ অস্ত্রভাণ্ডারের অংশ।

সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে টেরিজা মে ব্রিটেনের মাটিতে ভয়াবহ নার্ভ গ্যাস হামলার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করে বলেন, এমন কাণ্ডজ্ঞানহীন হামলা কেন চালানো হলো তার ব্যাখ্যা রাশিয়াকে দিতে হবে। তা না হলে যুক্তরাজ্য পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।

টেরিজা এ সময় তার বক্তব্যে আরো বলেন, এই হামলা কেবল সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর হামলা নয়, এই হামলা ব্রিটেনের জনগণের ওপরও হামলা।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ক্রেমলিনের তরফ থেকে বলা হয়েছে, নার্ভ গ্যাস হামলা ব্রিটেনের মাটিতে ঘটেছে। সুতরাং এটি একান্তভাবেই ব্রিটেনের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে রাশিয়া মোটেই আগ্রহী নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

পুতিনকে টেরিজা মে’র আলটিমেটাম, প্রতিশোধের হুমকি

আপডেট সময় ১১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮