ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী

প্যারিসের রেস্তোরাঁয় খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

  • আপডেট সময় ০২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ৬৯৪ বার পড়া হয়েছে

স্তোরাঁয় গিয়ে স্যান্ডউইচ অর্ডার দিয়ে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। খাবার আসতে দেরি হওয়ায় একপর্যায়ে রেগে যান। রেগে গিয়ে শেষ পর্যন্ত এক ওয়েটারকে গুলি করে হত্যাই করে ফেলেন তিনি!

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের পূর্ব দিকে নইজি-লে-গ্রান্ড এলাকার এক রেস্তোরাঁয় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। নিহত ওয়েটার কিংবা ঘাতক ব্যক্তি কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই গুলি চালানো সেই ব্যক্তি পালিয়ে যান। পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে প্যারিসের পুলিশ।

ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স রেস্তোরাঁয় ছুটে যায়। কিন্তু কাঁধে গুলি লাগা সেই ওয়েটারকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মারা যান ২৮ বছর বয়সী সেই ওয়েটার।

নিহত ওয়েটারের সহকর্মীরা জানিয়েছেন, খাবার প্রস্তুত হতে দেরি হওয়ায় অধৈর্য হয়ে পড়েন ওই ব্যক্তি। একপর্যায়ে রেগে গিয়ে সেই ওয়েটারের দিকে তাক করে গুলি চালান তিনি।

আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন প্রত্যক্ষদর্শীরা। ২৯ বছর বয়সী এক নারী ফরাসি মিডিয়াকে বলেছেন, ‘এমন ঘটনা দুঃখজনক। মাত্র কয়েক মাস আগেই রেস্তোরাঁটি খোলা হয়েছে। খুবই শান্ত একটি রেস্তোরাঁ এটি। কোনো ঝুটঝামেলাও হতো না এখানে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

প্যারিসের রেস্তোরাঁয় খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯