ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ফ্রান্সের হুঁশিয়ারিঃ যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ

  • আপডেট সময় ১২:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক বসালে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। আর ইউরোপীয় কমিশন বলেছে, মার্কিন পদক্ষেপ মোকাবিলায় ইইউ এর ২৮টি দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের এক অনুসন্ধানে দেখা যায়, ফ্রান্সের নতুন ডিজিটাল সার্ভিস ট্যাক্সে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো আক্রান্ত হবে। এছাড়া ওই তদন্তে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধ তীব্র হবে বলে ইঙ্গিত দেওয়া হয়। মঙ্গলবার ন্যাটো সম্মেলন সামনে রেখে লন্ডনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা অন্যদের পণ্যে শুল্ক বসাচ্ছে সেকারণে আমরাও শুল্ক বসাবো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্যাম্পেন, হাতব্যাগসহ ফ্রান্সের কয়েকটি পণ্যের ওপর একশো শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের ওই হুমকিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমেরিকান কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্য করে কোনও শুল্ক আরোপ করছে না ফ্রান্স। কোনও দেশকে টার্গেট করছেন না তারা। তিনি বলেন, আমেরিকা নতুন শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। এই ইস্যুদে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশনও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

ফ্রান্সের হুঁশিয়ারিঃ যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ

আপডেট সময় ১২:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯