ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ফ্রান্সে সপ্তাহে ২ দিন করে তিন মাস ধরে রেল ধর্মঘট চলবে

  • আপডেট সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৭০২ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর শ্রম আইন সংস্কারের প্রতিবাদে রেল শ্রমিকদের ডাকা ধর্মঘটে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ‘ব্লাক মাখদি’ নামে শুরু হওয়া এ ধর্মঘট তিনমাসের বেশি সময় ধরে চলবে। প্রতি পাঁচদিনে দুই দিন করে ধর্মঘটে যাবে রেল শ্রমিকরা। ফ্রান্সের সরকারি রেল কোম্পানি এসএনসিএফ’র কর্মীরা ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে। শক্তি এবং বর্জ্য বিভাগও এ ধর্মঘটে যোগ দিয়েছে। গত বছর মে মাসে প্রেসিডন্ট নির্বাচিত হওয়ার পর ম্যাখোঁ এই প্রথম সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছেন। এসএনসিএফ’র প্রায় ৭৭ শতাংশ ট্রেন চালক এবং কোম্পানির মোট ৩৪ শতাংশ কর্মী এ ধর্মঘটে অংশ নিচ্ছেন বলে জানায় বিভিন্ন স্নগবাদ মাধ্যম। দ্রত গতির টিজিভি ট্রেনের আটটির মধ্যে গত মঙ্গলবার মাত্র একটি ট্রেন ছেড়েছে। আর পাঁচটি আঞ্চলিক ট্রেনের মধ্যে এদিন মাত্র একটি পূর্বনির্ধারিত সময় স্টেশন ত্যাগ করেছে। রাজধানী প্যারিসে কমিউটার লাইনও বন্ধ ছিল। যে কারণে বাসে অতিরিক্ত ভিড় দেখা গেছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় সড়কগুলোতে গাড়ির চাপ বেড়ে গেছে। এমনকি এদিন ব্যস্ত সময়ে সড়কে ২৪০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমান আইনে এসএনসিএফ কর্মীরা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে। তার মধ্যে অন্যতম হল: তাদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ে, চাইলে আগেই অবসরে যাওয়ার সুযোগ আছে, বছরে বেতনসহ ২৮ দিন ছুটি এবং চাকরি স্থায়ী হওয়ার পর বরখাস্ত করার সুযোগ নেই। এছাড়া, কর্মীদের নিকট আত্মীয়রা বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ পায়। ম্যাখোঁর শ্রম আইন সংস্কার প্রস্তাবে শ্রমিকদের এ সমস্ত সুযোগ-সুবিধা কমবে। আবার নতুন আইনে এসেনসি এফের নতুন প্রতিদ্ধন্দি তৈরীর সুযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ফ্রান্সে সপ্তাহে ২ দিন করে তিন মাস ধরে রেল ধর্মঘট চলবে

আপডেট সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮