ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩ হাজার ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, পুলিশ মোতায়েন সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স! ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজন শাহাদাত, মোটিভ নিয়ে চলছে তদন্ত আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল একান্ত সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের স্বার্থে সহযোগিতার আশ্বাস হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট মাসুদ করিম আখঞ্জীকে ৩ গ্রামবাসীর সংবর্ধনা ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

ফ্রান্সে স্কুল চালু রাখতে ভেড়াকে মানুষ দেখিয়ে নিবন্ধন!

  • আপডেট সময় ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
  • ৪৭৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থী সংকটের কারণে ক্লাস বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কার জেরে ফ্রান্সের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টি ভেড়াকে ভর্তি করানো হয়েছে। নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী না থাকলে স্কুলের একটি ক্লাস বন্ধ হয়ে যেতে পারে এমন সিদ্ধান্ত জানানোর পর ভেড়া ভর্তি করানোর উদ্যোগ নেয় অভিভাবকেরা। স্কুলে ভেড়া ভর্তি করানোর স্বীকৃতিও দিয়েছেন স্থানীয় মেয়র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, মঙ্গলবার সকালে ফরাসি আল্পস পার্বত্য এলাকার গ্রাম জুলস-ফেরির স্কুলে ভেড়া ভর্তি করানো হয়।

জুলস-ফেরি গ্রামটিতে চার হাজারেরও কম মানুষের বাস। কর্তৃপক্ষ জানিয়ে দেয় গ্রামটির স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ২৬৬ থেকে ২৬১ জনে নেমে আসলে ১১টি ক্লাসের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হতে পারে। এর পরই শিক্ষার্থী সংখ্যা বাড়াতে বেশ কয়েকটি ভেড়াকে নিবন্ধিত করানো হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাইকেল গিরের্ড তার কুকুর সাথে প্রায় ৫০টি ভেড়া নিয়ে স্কুলে আসেন। তার মধ্য থেকে ১৫টির জন্ম নিবন্ধন সনদ দিয়ে স্কুলে নিবন্ধন করানো হয়। ব্যা-বেটে, সাউতে-মাউতুন নামে বিভিন্ন ভেড়ার নিবন্ধন প্রত্যক্ষ করে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকেরা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় মেয়র জেন লুইস মারেত আনুষ্ঠানিকভাবে ভেড়ার স্কুল যাত্রার স্বীকৃতি দিয়েছেন।

ভেড়াকে স্কুলে নিবন্ধন করানোর উদ্যোগের নেপথ্যে থাকা অভিভাবকদের একজন হলেন গ্যালে লাভাল। ল্যা প্যারিসিয়ান সংবাদপত্রকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে জাতীয় শিক্ষা কর্তৃপক্ষ কেবল সংখ্যা চায়। আর এখন সংখ্যা বেড়ে গেল। আমরা ভালো আছি’। তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকার ব্যাখ্যা করতে ও ক্লাস বাঁচাতে অ্যাকাডেমি পরিচালকের সাথে দেখা করতে যেতে পারি’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের

ফ্রান্সে স্কুল চালু রাখতে ভেড়াকে মানুষ দেখিয়ে নিবন্ধন!

আপডেট সময় ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯