ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা : ‘রাসুল (সা.)-এর শিক্ষাই আদর্শ জীবন গড়ার মূলমন্ত্র নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু! মহাকাশ থেকেও বোঝা যাবে প্রাণিদের গতিবিধি! দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর রামিসা হত্যা: ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়েছে পুলিশ বিশ্বকাপ আমার জন্য একটি নতুন পরীক্ষা : ফিফার সাক্ষাৎকারে ইয়ামাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে সিলেটে দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

বৃটিশ পার্লামেন্ট স্থগিত বেআইনি: স্কটিশ আদালতে রায়

  • আপডেট সময় ০১:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৩ বার পড়া হয়েছে

পাঁচ সপ্তাহের জন্য মঙ্গলবার বৃটিশ পার্লামেন্ট স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের এই স্থগিতাদেশকে বেআইনি বলে রায় দিয়েছে স্কটল্যান্ডের সর্বোচ্চ আদালত। এ মর্মে এডিনবার্গের কোর্ট অব সেশনের তিন বিচারক সর্বসম্মত রায় দিয়েছেন। তারা বলেছেন, পার্লামেন্ট স্থগিত করা অসাংবিধানিক। আগামী মঙ্গলবার লন্ডনে সুপ্রিম কোর্টে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই শুনানির আগে পার্লামেন্ট স্থগিতের বিরুদ্ধে কোনো নির্দেশ দেয়নি ওই তিন বিচারকের বেঞ্চ। লিখিত রায়ে বিচারকরা বলেছেন, আগামী ১৪ই অক্টোবর পর্যন্ত ওয়েস্টমিনস্টারের দরজা বন্ধ করতে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রধানমন্ত্রী যে অনুরোধ করেছেন, তাতে রয়েছে পার্লামেন্টকে কোণঠাসা করার অনুচিত উদ্দেশ্য। এতে যা অনুসরণ করা হয়েছে তা বেআইনি।

তারা বলেন যে, পার্লামেন্ট স্থগিত করার প্রকৃত উদ্দেশ্য ছিল পার্লামেন্ট নির্বাহীদের সমালোচনা সীমিত করে দেয়া। যা সংবিধানের সুশাসনের মূলনীতির প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। মঙ্গলবার দিনের শুরুতেই পার্লামেন্ট স্থগিত করে দেন প্রধানমন্ত্রী। স্কটল্যান্ডের আদালতে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন স্কটিশ ন্যাশনাল পার্টির ৭৮ জন এমপি। দলটির এমপি জোয়ানা চেরি তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট সচল করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সাংবিধানিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা থেকে বিরত রাখতে বরিস জনসন ও জ্যাকব রিজ-মগ সহ অন্যরা এই ষড়যন্ত্র করেছেন। যাতে তারা অননুমোদিত ব্রেক্সিট বাস্তবায়ন করলেও আমরা তাদের ভুল-ত্রুটি ধরতে না পারি। ব্রেক্সিট বিরোধী ব্যারিস্টার জলিয়ন মঘাম কিউসি আবেদনের একজন পিটিশনার। তিনি বিশ্বাস করেন, আদালতের এই সিদ্ধান্তের মানে হচ্ছে, পার্লামেন্ট আর স্থগিত নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

বৃটিশ পার্লামেন্ট স্থগিত বেআইনি: স্কটিশ আদালতে রায়

আপডেট সময় ০১:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯