ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় বাংলা স্টেটমেন্ট সম্পাদকের নিন্দা

  • আপডেট সময় ০৫:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৩৫১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার আদালতে একটি মানহানির মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে আসার সময় আদালত চত্বরে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা মাহমুদুর রহমানের উপর আক্রমন চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলা স্টেটমেন্ট ডট কমের সম্পাদক তোফায়েল আহমদ খাঁন সায়েক।
আজ ২২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব মাহমুদুর রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আদালত ঐ মামলায় তাকে জামিন দিয়ে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়ার নির্দেশ দেন। কিন্তু আদালত থেকে বের হয়ে আসার সময় সরকারী দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা তার উপর আক্রমণ চালায় এবং তাকে ঘেরাও করে রাখে। তিনি মারাত্মকভাবে আহত হন, তার গাড়ীটিও ক্ষতিগ্রস্ত হয়।

রাষ্ট্রের যে কোন নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এ দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় কর্মীর মত ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ ব্যর্থতা দেশ ও জাতির জন্য উদ্বেগের কারণ।

বিচার ব্যবস্থাকে স্বাধীন বলা হয়। অথচ এ ঘটনা প্রমাণ করে বিচার ব্যবস্থা স্বাধীন তো নয়ই, অতীতের যে কোন সময়ের চাইতে দুর্বল। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত বেদনা দায়ক। আমি অবিলম্বে পূর্ণ নিরাপত্তার সাথে জনাব মাহমুদুর রহমানকে তার ঢাকার বাড়ীতে পৌঁছে দেয়ার নির্দেশ প্রদানের জন্য আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ছাত্রলীগ ও যুবলীগের দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় বাংলা স্টেটমেন্ট সম্পাদকের নিন্দা

আপডেট সময় ০৫:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮