ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

যুক্তরাজ্যে আট নবজাতককে হত্যার অভিযোগে নার্স গ্রেফতার

  • আপডেট সময় ০৪:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
  • ৩৮১ বার পড়া হয়েছে

আট শিশুকে হত্যা ও আরও ছয় নবজাতককে হত্যা চেষ্টার সন্দেহভাজন হিসেবে যুক্তরাজ্যের এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ইংল্যান্ডের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে শিশু মৃত্যুর বিষয়টি তদন্ত করার পর মঙ্গলবার ওই নারীকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডের  চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে ২০১৫ সালের মার্চ মাস থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ১৭ শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে ১৫ জনেরই মারাত্মক কোনও অসুখ ছিল না। বিষয়টি তদন্ত শেষ করার পর ওই নার্সকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পরিদর্শক পল হুঘেস এক বিবৃতিতে বলেছেন, এটা ‍খুবই জটিল ও খুবই স্পর্শকাতর তদন্ত। আপনারা বুঝতে পারবেন, এই শিশুদের মৃত্যুর কারণ খুঁজে বের করতে আমরা বিস্তারিতভাবে সম্ভাব্য সবকিছু করেছি। এটা নিশ্চিত করা আমাদের প্রয়োজন ছিল।

গত বছরের মে মাসে তদন্ত শুরুর পর মঙ্গলবার ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে সাধারণভাবে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে অভিহিত করা হয়েছে। হুঘেস বলেন, তদন্ত কার্যক্রম এখনও চালু আছে। তিনি বলেন, এটা ওই শিশুদের পরিবারের জন্য চরম কঠিক সময়। এটা মনে রাখা জরুরি যে,  শোকার্ত পরিবারগুলো তাদের শিশুদের কী হয়েছিল তা জানতে চায়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তারা গোয়েন্দাদের তদন্ত কার্যক্রমে সহায়তা করেছে। তাদের শিশু ইউনিটকে বর্তমান অবস্থায় নিরাপদ হিসেবে চালু রাখার ব্যাপারেও আশাবাদী। হাসপাতালের চিকিৎসা পরিচালক ইয়ান হারভেই বলেন, আমরা কম গুরুত্ব নিয়ে পুলিশকে বিষয়টি তদন্ত করতে বলিনি। এখানে আসলে কী হয়েছিল তা বোঝার জন্য যা যা করতে পারি আমরা তাই করবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

যুক্তরাজ্যে আট নবজাতককে হত্যার অভিযোগে নার্স গ্রেফতার

আপডেট সময় ০৪:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮