ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

রাশিয়াহীন পৃথিবী আমাদের দরকার নেই : পুতিন

  • আপডেট সময় ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ফাইল ফটো

পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়, তাহলে পৃথিবীকে ধ্বংস করে দেয়া হবে। সেটা হবে ভয়াবহ এক বিপর্যয়। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু। রাশিয়া যদি টিকে না থাকে, তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন পুতিন। এ উপলক্ষে এক টিভি প্রামাণ্যচিত্রে তিনি এসব মন্তব্য করেছেন। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এমন রণহুঙ্কার দিলেন তিনি তা স্পষ্ট নয়। তবে কিছু ঘটনা এখানে প্রাসঙ্গিক হতে পারে। এক. বৃটেনে অবস্থানরত রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে। সন্দেহের আঙ্গুল তোলা হচ্ছে রাশিয়ার দিকে। কারণ, স্ক্রিপাল বৃটেনের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। এর আগেও রাশিয়ান নাগরিক এক গুপ্তচর আলেকজান্দার লিতভিনেনকোকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল ওই বৃটেনেই। রয়টার্স, বিবিসি, তাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

রাশিয়াহীন পৃথিবী আমাদের দরকার নেই : পুতিন

আপডেট সময় ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮