ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের এখন শীর্ষ গন্তব্য তুরস্ক সংযমের আয়নায় আত্মার বিচার – মেশকাতুন নাহার অক্ষরের রক্তজবা – মাহবুব শাহজালাল আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী কারিগরি শিক্ষার প্রসার হোক নির্বাচিত সরকারের অন্যতম অগ্রাধিকার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠিত ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন- সু চির প্রতি করবিন

  • আপডেট সময় ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ২৪৩ বার পড়া হয়েছে

ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন মায়ানমারের নেত্রী অং সান সু চির উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন রোহিঙ্গাদের প্রতি আচরণে তিনি যেন মানবাধিকারের প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন দেখান।

এক সাক্ষাৎকারে করবিন বলেছেন ‘আমরা ম্যাডাম অং সান সু চির প্রতি শ্রদ্ধাশীল। তার উদ্দেশ্যে আমার বার্তা হলো- আমরা আপনাকে পছন্দ করি- বহু বছর আপনি যখন গৃহবন্দী ছিলেন আমরা আপনাকে সমর্থন করেছি। আমরা আপনার সমর্থনে মিছিল করেছি, মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে আমরা স্বীকৃতি দিয়েছি।’ খবর বিবিসির।

সু চিকে উদ্দেশ্য করে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ‘বর্তমানে রোহিঙ্গা জনগণের প্রতিও সেই মানবাধিকারের প্রতিশ্রুতি তুলে ধরুন। তারা যাতে মায়ানমারের ভেতর পূর্ণ নাগরিকত্ব পায় সেটা নিশ্চিত করুন। তাদের নিজের দেশ থেকে তাদের জায়গাজমি আর ঘরছাড়া যাতে না করা হয় সেটা নিশ্চিত করুন।’

মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশু দেশ ছেড়ে পালিয়েছে।

রাখাইন থেকে ফিরে সংবাদদাতা বলেছেন তিনি দেখেছেন স্থানীয় রাখাইন যুবকরা জগভর্তি পেট্রল ঢেলে মুসলিমদের গ্রামগুলো পুড়িয়ে দিচ্ছে।

রাখাইনের ভেতর ওই সাংবাদিককে ঘোরাফেরা করতে হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে সাথে।

কিন্তু রাখাইন থেকে ফিরে আসার পর তিনি বলেছেন তিনি দেখেছেন বিস্তীর্ণ এলাকা জনশূণ্য- চারিদিকে পোড়া ক্ষেত এবং ফেলে যাওয়া গবাদি পশু।

সর্বসাম্প্রতিক সহিংসতা শুরু হয় যখন স্থানীয় কিছু রোহিঙ্গা মুসলমানের তিরিশটি পুলিশ স্টেশনের ওপর হামলা চালানোর জবাবে সেনাবাহিনী ব্যাপক প্রতিশোধ অভিযান চালায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী গত প্রায় দু’ সপ্তাহে দেড় লাখের বেশি রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন- সু চির প্রতি করবিন

আপডেট সময় ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯