ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

লন্ডনে ৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত

  • আপডেট সময় ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৫৪ বার পড়া হয়েছে

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)র উদ্যেগে অনুষ্ঠিতব্য ‘৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গত ২৭ অগাস্ট, পূর্ব লন্ডনের ১০১ খ্রিস্টিয়ান স্ট্রিটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানকে সফল করার জন্য কর্মকর্তাগণ তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় লন্ডন ও বার্মিংহামের বিভিন্ন এলাকার তেইশটি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পরামর্শমূলক বক্তৃতা করেন – এ কে এম আব্দুল্লাহ, এম মোসাহিদ খান, আনোয়ারুল ইসলাম অভি, আনোয়ার শাহজাহান, আরাফাত তানিম, নজরুল ইসলাম, মোস্তফা জামান নিপুন, জুয়েল রাজ, এস এম শামসুর রহমান, এম এ জামান, শাহ সোহেল আমিন, ফারাহ নাজ, ইংরেজ কবি স্টিফেন ওয়াট্স, রহমত আলী, মুহাম্মাদ শরীফুজ্জামান, ময়নূর রহমান বাবুল, সাঈম চৌধুরী, গোলাম আকবর মুক্তা, নুরুল ইসলাম (ইসলাম), হামিদ মোহাম্মদ, সালাহউদ্দিন শাহিন, আবুল কালাম আজাদ ছোটন, মো. হাফিজুর রহমান প্রমুখ। সভায় সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য যে, আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, পূর্ব লন্ডনের দ্য ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার, ১৯২-১৯৬ হ্যানবারি স্ট্রিট, লন্ডন ই১ ৫ এইচইউ, এই ঠিকানায় মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। মেলায় যোগদানের জন্য বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

লন্ডনে ৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮