ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন বিএনপির ভূমিধস জয় অনিয়ম ও জাল ভোট: প্রতিকার পেতে কোথায় অভিযোগ করবেন? যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ: শাবানা মাহমুদ কি হচ্ছেন সম্ভাব্য উত্তরসূরি? স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সময়ের দাবি শেষ মুহূর্তের জরিপে নির্বাচনের সম্ভাব্য চিত্র: কে কত আসনে এগিয়ে? নিরাপত্তা ও অর্থনীতিতে অভিবাসী অন্তর্ভুক্তির গুরুত্ব,রোমে অনুষ্ঠিত হলো নিরাপদ অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার ফ্রান্সে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রার্থী শকুর সমর্থনে মতবিনিময় সভা ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি- সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)-এর নির্বাহী কমিটির এক সভা গত ৯ এপ্রিল সন্ধ্যায় পূর্ব লন্ডনের ৩০৩ কমার্শিয়াল রোডে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার মূল আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’-এর কর্মসূচি প্রণয়ন। সভায় জানানো হয়, লন্ডনে ‘বঙ্গবন্ধু বইমেলা ২০১৮’ উপলক্ষে অতিথি হিসেবে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খানের সঙ্গে সংগঠনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’ অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করেন। আলোচনাকালে অতিথিগণ লন্ডনে এই বইমেলা আয়োজনের ব্যাপারে সহমত প্রকাশ করে, এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাদের দেয়া নির্দেশনার আলোকে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য দিলু নাসের, সহ-সভাপতি ইসহাক কাজল, সহ-সভাপতি মুজিবুল হক মনি, কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক এম মোসাহিদ খান, পাবলিসিটি সেক্রেটারি আনোয়ার শাহজাহান প্রমুখ। দীর্ঘ আলোচনার শেষে আগামী অগাস্ট মাসের শেষ অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লন্ডনে ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে আগামী পনের দিনের মধ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে পাঠানো সহ সর্বপ্রকার যোগাযোগের জন্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষে দায়িত্ব দেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮