ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদ, ওয়াক আউট মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানোর প্রশ্নে জবাব দেয়নি ভারত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান শাহজালাল বিমানবন্দর : তৃতীয় টার্মিনাল চালু হতে আরও ৬ থেকে ৯ মাস লাগবে

সরকার আন্তরিকভাবে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহবান জানাচ্ছেঃ নবনিযুক্ত রাষ্ট্রপতি

  • আপডেট সময় ০৩:৩৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

এন আই মাহমুদঃ প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের জন্য আন্তরিকভাবে আহবান জানাচ্ছে বর্তমান সরকার – বলেছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন গ্রহন ও সংক্ষিপ্ত আলাপে এ কথা বলেন তিনি। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে প্রবাসীদের উপার্জিত বৈদেশিক মূদ্রাকে দেশে বিনিয়োগের জন্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম এর পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা পুষ্পস্তবক নিয়ে নব নিযুক্ত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আবু তাহির।
এসময় আবু তাহির প্রবাসীদের বিভিন্ন চিন্তা-ভাবনা ও এসোসিয়েশনের ভুমিকা সম্পর্কে নব নিযুক্ত রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সার্বিকভাবে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের কর্মকান্ড সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন জনাব শাহাবুদ্দিন। এসোসিয়েশনের ভবিষ্যত সকল কল্যানমূলক পরিকল্পনার অগ্রগতি ও সাফল্য কামনা করেন তিনি। এছাড়াও প্রবাসীদের সমস্যা সমাধানে সম্ভাব্য সকল প্রকার উদ্যোগ গ্রহনে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

সরকার আন্তরিকভাবে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহবান জানাচ্ছেঃ নবনিযুক্ত রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:৩৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩