ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

সাধারণ সম্পাদকে বিব্রত ফ্রান্স আওয়ামী লীগ : কয়েছকে চান কর্মীরা

  • আপডেট সময় ০৮:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৪০৬ বার পড়া হয়েছে

সাধারণ সম্পাদকের একের পর এক বিতর্কিত কর্মকান্ড, পদ বানিজ্যের অভিযোগ আর ত্যাগী কর্মীদের প্রতি অবহেলা ফ্রান্স আওয়ামীলীগকে অনেকটাই স্থবির করে দিয়েছে। দায়িত্বশীল একজন নেতার বিরুদ্ধ এমন অভিযোগে ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিব্রতবোধ করছেন।

কমিটিতে স্থান দেয়ার নাম করে কর্মীদের কাছ থেকে টাকা নেয়ার পর তাদের স্থান দিতে না পারায় অনেক কর্মী প্রকাশ্যে আলোচিত এ নেতার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করছেন। বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নামেও চলছে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা। এখানেও নেপথ্যে আলোচিত এ নেতার হাত আছে বলে অনেকেই অভিযোগ করছেন।

এমনকি প্রচার আছে নৈতিক স্খলন জনিত এমন নানা অভিযোগের কারনে প্রধানমন্ত্রী এ বছরের ফেব্রুয়ারী মাসে ইতালী সফরে আসলে হোটেলের লবিতে ফুল দেয়ার সুযোগ পায়নি ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত ১১ ফেব্রুয়ারী স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্তের নেতৃত্বে ইতালী আওয়ামী লীগসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। সেখানে অপেক্ষাকৃত অনেক তরুন নেতৃবৃন্দকে দেখা গেলেও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম বা জ্যেষ্ঠ কোন নেতা স্থান পায়নি। এ নিয়ে ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে হতাশা কাজ করছে।

একদিকে সাধারণ সম্পাদকের নানা বিতর্কিত কর্মকান্ড অন্যদিকে তার দীর্ঘ মেয়াদে ফ্রান্সের বাইরে অবস্থান ফ্রান্স আওয়ামীলীগের স্বাভাবিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের মাধ্যমে দলকে গতিশীল করতে কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে তাকে সরিয়ে ফ্রান্স আওয়ামী লীগের সম্মান পুনরুদ্ধারের জন্য কর্মীবান্ধব দিলওয়ার হোসেন কয়েছকে সে পদে আনার জন্য অনেকে দাবী করছেন বলে জানা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

সাধারণ সম্পাদকে বিব্রত ফ্রান্স আওয়ামী লীগ : কয়েছকে চান কর্মীরা

আপডেট সময় ০৮:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮