ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ ফ্রান্সে বিক্ষোভ : এক দিনে আহত অর্ধশত পুলিশ, বিক্ষোভকারী ৪৪৮ গ্রেপ্তার গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে পর্তুগাল সেনেগালে অভিবাসীদের নৌকাডুবিতে নিহত ২১ সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক ফ্রান্স প্রবাসী আখতার হাছান প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক!

সোহেল তাজের সমস্যাটা কি, বুঝতে পারছেন না সিদ্দিকী নাজমুল আলম!

  • আপডেট সময় ১০:১৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৫২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ নিখোজ হওয়ার ঘটনায় সোহেল তাজ ফেসবুক লাইভ ও সংবাদ সম্মেলন করে তার ভাগ্নে নিখোঁজ ও তাকে দ্রুত উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক লিখেছেন-

‘সোহেল তাজ চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। তাঁর আপন বোন সিমিন হোসেন রিমিও বর্তমানে এমপি। সংসদ অধিবেশনেও যাচ্ছেন। চাইলেই প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ফেসবুক লাইভে বার বার এসে কেন এসব করছেন বুঝতে পারছি না।’

এছাড়া সোহেল তাজের পারিবারিক ইতিহাস তুলে নাজমুল লিখেছেন, আমার খুব জানতে ইচ্ছে করে এবং ওনাদের সমস্যাটা কী বুঝতে পারছি না। নিজে পদত্যাগ করলেন। ওনার বাবা তাজউদ্দীন আহমেদও বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তার চাচা আফসার উদ্দিনও শেখ হাসিনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। ওনার মা জোহরা তাজউদ্দীনও গণফোরামের যাই যাই করছিলেন। এবং শারমিন আহমেদও বঙ্গবন্ধুকে বিতর্কিত করে বই লিখেছেন। সিমিন হোসেন রিমি এমপিও প্রথম আলোতে এই রকম অনেক কলাম লিখেছেন। অথচ বঙ্গবন্ধু কন্যা ওনাদেরকে সবসময়ও সম্মান করে যাচ্ছেন।’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তারাকান্দা থানার বটতলা নামক স্থানে জামিল অটোরাইস মিলের কাছ থেকে সৌরভকে উদ্ধার করা হয়। চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর মায়ের বুকে ফেরেন সৌরভ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

সোহেল তাজের সমস্যাটা কি, বুঝতে পারছেন না সিদ্দিকী নাজমুল আলম!

আপডেট সময় ১০:১৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯