ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজাব পরে লন্ডনের মসজিদ পরিদর্শনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট সময় ১১:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫১৭ বার পড়া হয়েছে

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনের একটি মসজিদ পরিদর্শন করেছেন। এ সময় তিনি হিজাব বা ইসলামি শালীন পোশাক পরিধান করেন। মুসলমানদের পবিত্র স্থান মসজিদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইসলামি পোশাক পরে তিনি সেখানে যান বলে জানা গেছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবি জানিয়েছে, গতকাল (রোববার) ১৮ ফেব্রুয়ারি ‘ওপেন মস্কস ডে’ উপলক্ষে লন্ডনের মিডেনহেড মসজিদ পরির্দশনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মসজিদের প্রতি সম্মান দেখিয়ে তিনি হিজাব পরেন। একই দিনে আল-মানার মসজিদ পরিদর্শন করেন লন্ডনের মেয়র সাদিক খান।

প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি ব্রিটেনে ‘ওপেন মস্কস ডে’ পালন করা হয়। এ দিন সব ধর্ম-বিশ্বাসের মানুষের জন্য দেশের বিভিন্ন শহরের মসজিদগুলোকে উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষে গতকাল ব্রিটেনের দুইশ’ মসজিদ উন্মুক্ত রাখা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স

হিজাব পরে লন্ডনের মসজিদ পরিদর্শনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮