ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

৫২ শতাংশ ফরাসী মনে করেন “ইয়েলো ভেষ্ট” আন্দোলন  বন্ধ হওয়া উচিত

  • আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪১২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্কঃ ফ্রান্স জুড়ে কয়েক মাস ধরে চলতে থাকা জিলে জোন বা ইয়েলো ভেষ্ট আন্দোলনের ইতি টানার পক্ষে রায় দিয়েছেন অধিকাংশ ফরাসি।  রবিবার প্রকাশিত সর্বশেষ একটি জরীপে এমনটি উঠে এসেছে। প্রকাশিত জরীপে দেখা যাচ্ছে ৫২ শতাংশ মানুষ চান না এ আন্দোলন অব্যাহত থাকুক।  এ হার আগের প্রকাশিত জরীপ থেকে ১৫ শতাংশ বেশি।  এক মাস আগে এ আন্দোলনের ইতি টানার পক্ষে ছিলেন ৩৭ অ্যাপ
ভাগ মানুষ। পক্ষান্তরে ৩৮ শতাংশ মানুষ মনে করেন, এ  আন্দোলন অব্যাহত থাকা উচিত। যা আগের প্রকাশিত জরপ থেকে ১৪ শতাংশ কমেছে।
গত বুধবার বিএফএম টিভি পরিচালিত আরেকটি জরীপে দেখা যায় ৫৬ শতাংশ ফরাসী জিলে জোন আন্দোলনের ইতি টানার পক্ষে।
প্রসংগত কয়েক মাস আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ইয়েলো ভেষ্ট আন্দোলনের শুরু হয়। আন্দোলনের প্রথম দিকে প্রায় প্রতি সপ্তাহে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এমনকি এতে অনেকেই হতাহত হন। পুলিশ গ্রেফতার করে কয়েকশ আন্দোলনকারীকে। এমন পরিস্থিতিতে সরকারও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি স্থগিত করে দেন। কিন্তু আন্দোলনে যুক্ত হয় আরও নতুন নতুন দাবী। এ সরকারকে তারা ধনীদের সরকার বলে অভিযুক্ত করতে থাকেন। এক পর্যায়ে চাপের মুখে সরকার আরো কিছু শ্রমিক বান্ধব কর্মসূচি নেয়। আবার ইয়েলো ভেষ্ট আন্দোলন কিছুটা জংগী রূপ নিলে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে শুরু করে। তবে এটা ঠিক এ আন্দোলন মানুষকে তার অধিকার আদায়ে একটা ধাক্কা দিতে পেরেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

৫২ শতাংশ ফরাসী মনে করেন “ইয়েলো ভেষ্ট” আন্দোলন  বন্ধ হওয়া উচিত

আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯