ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন

ইতালিতে উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

  • আপডেট সময় ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • ২৬৭ বার পড়া হয়েছে

ইতালির ফ্লোরেন্স শহরে শনিবার উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার মানুষ। মূলত কট্টরপন্থী লিগ পার্টির বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এএফপি জানিয়েছে, এ দিন ফ্লোরেন্স শহরের রাস্তায় দলটির বিরুদ্ধে সমবেত আওয়াজ তোলে ১০ হাজার মানুষ। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীর প্রকৃত সংখ্যা ৪০ হাজার।

তরুণদের নেতৃত্বাধীন সারডিন মুভমেন্ট-এর ডাকে লোকজন রাজপথে নেমে কট্টরপন্থার বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দেন। ইতালিতে সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পাওয়া উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে উঠেছে সারডিন মুভমেন্ট। গত ১৫ দিনে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ১০টি কর্মসূচির আয়োজন করেছে তারা।

২০১৮ সালের ৪ মার্চ অনুষ্ঠিত ইতালির সাধারণ নির্বাচনে বড় জয় পায় ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী কট্টর ডানপন্থীদের জোট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনও দেশের প্রায় অর্ধেক ভোটার নির্বাচনে এ জোটবিরোধীদের পক্ষে রায় দেওয়ার ঘটনা এটাই প্রথম। তবে জোটের দ্বিতীয় শক্তি লেগা নর্ড বা লিগ পার্টির নেতা উপপ্রধানমন্ত্রী মাত্তো সালভানি-র সঙ্গে মতবিরোধের জেরে ২০১৯ সালের আগস্টে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। পরে তরুণ নেতা দি মায়িও-র দল ফাইভ স্টার মুভমেন্ট ও নিকোলা জিঙ্গারেত্তি-র ডেমোক্র্যাটিক পার্টি জোটবদ্ধ হয়ে নতুন সরকার গঠন করে। অবশ্য নতুন সরকারেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান গুইসেপ কন্তে। তবে সরকার থেকে ছিটকে পড়েন লোকরঞ্জনবাদী রাজনীতিক হিসেবে পরিচিত উগ্র ডানপন্থী লিগ পার্টির নেতা মাত্তো সালভানি।

শনিবার মাত্তো সালভানির নেতৃত্বাধীন লিগ পার্টির বিরুদ্ধে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী থেকে শুরু করে পরিবারের শিশুদের নিয়েও অনেকে বিক্ষোভে অংশ নেন। সূত্র: এএফপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক

ইতালিতে উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯