ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা!

  • আপডেট সময় ০১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইরানে যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাবে বিশ্বে খাবারের দাম বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

সোমবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডাউনিং স্ট্রিটে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

বৈঠকের আগেই একটি সতর্কবার্তা এসেছে যে, ইরান হরমুজ প্রণালি অবরোধ করার পর থেকে কেবল তেলের দামই বাড়েনি, বরং সারের দামের ওপরও কড়া নজর রাখা প্রয়োজন বলে জানিয়েছেন একজন নৌপরিবহন বিষয়ক বিশ্লেষক।

শিপিং কনসালটেন্সি ফার্ম ‘ভেসপুচি মেরিটাইম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লার্স জেনসেন বলেছেন, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সারের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে।

বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে তিনি বলেন, ‘এর ফলে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।’

এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল ফার্মারস ইউনিয়ন সতর্ক করে বলেছে, জ্বালানি এবং সারের দাম বেড়ে যাওয়ার মানে হচ্ছে অবধারিতভাবে জাতীয় পর্যায়ে খাদ্যপণ্যের দাম বাড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা!

ক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা!

আপডেট সময় ০১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬