ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের লক্ষ্য : সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের প্রতিবাদ, ওয়াক আউট মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানোর প্রশ্নে জবাব দেয়নি ভারত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ শুরু ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান: তিন দশকের সন্ত্রাসের অবসান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার রাজপথে ছাত্রদল

  • আপডেট সময় ০৮:২২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে প্রায়ই বিক্ষোভ মিছিল করছেন দলীয় নেতা-কর্মীরা। এবার একই দাবিতে ঢাকার রাজপথে দেখা গেল বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলকে।

শনিবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় মিছিল করে তারা। ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে মিছিলে কয়েকশ নেতাকর্মী সমর্থক অংশ নেন।

মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টন কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মী-সমর্থকরা খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। প্রায় ১৫ মিনিট স্থায়ী এ মিছিল কোনো প্রকার বাধা ছাড়াই শেষ হয়। মিছিলটিও ছিল শান্তিপূর্ণ।

এর আগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে গতকাল শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

এদিন বিক্ষোভ মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কয়েক শ’ নেতাকর্মী মিছিলে যোগ দেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি আলমগীর হাসান সোহান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃ সময়ের কণ্ঠস্বর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেটের ডিসির সহায়তা : কারাগার থেকে মুক্তি পেলেন মঙ্গল দাস

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার রাজপথে ছাত্রদল

আপডেট সময় ০৮:২২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯