ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের এখন শীর্ষ গন্তব্য তুরস্ক সংযমের আয়নায় আত্মার বিচার – মেশকাতুন নাহার অক্ষরের রক্তজবা – মাহবুব শাহজালাল আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী কারিগরি শিক্ষার প্রসার হোক নির্বাচিত সরকারের অন্যতম অগ্রাধিকার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠিত ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন

বিশ্বকাপ থেকে ফ্রান্সের অর্জন

  • আপডেট সময় ১১:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাফরুল হাসানঃ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স। ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই ফিফা কর্তৃক নির্ধারিত রয়েছে অর্থ পুরস্কার। ২০১৮ ফিফা বিশ্বকাপ পুরস্কারের অর্থমূল্য ঘোষিত হয় ২০১৭ সালের অক্টোবরে। আর সে হিসাব অনুযায়ী ফ্রান্স পেল ৩১৮ কোটি টাকারও বেশি। আর ক্রোয়েশিয়া দল পেল ২৮ মিলিয়ন ডলার। ফিফার দেওয়ার তথ্যমতে বিজয়ী এবং পরাজিত উভয়ের দলই হবে এই পুরস্কারের অংশীদার। এবারের আসরে অর্থ পুরস্কার হিসেবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পাবে অংশগ্রহণকারী দলগুলো।

রাশিয়ায় অংশ নিয়েছিল ৩২টি দেশ। সবাই কম-বেশি পুরস্কার মূল্য পাচ্ছে এবার। ৪০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হচ্ছে ৩২ দেশকে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬ দল পাচ্ছে১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তাতে প্রত্যেক দল পাচ্ছে ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদের মতো নিয়ম অনুযায়ী গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি পেয়েছিলো ৮০ লাখ মার্কিন ডলার। এবার গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল।

শেষ ষোলো থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্টিনা। এছাড়া শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল, মেক্সিকো, জাপান, ডেনমার্ক, সুইজারল্যান্ড আর কলম্বিয়া। তারা প্রত্যেকে পাচ্ছে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এতে ফিফার খরচ হচ্ছে মোট ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। কোয়ার্টার ফাইনাল খেলেছে আটটি দল। তাদের জন্য বরাদ্দ ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। শেষ আটে বা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, স্বাগতিক ও আয়োজক দেশ রাশিয়া এবং সুইডেন। এই চারটি দলের প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সাংবাদিকদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

বিশ্বকাপ থেকে ফ্রান্সের অর্জন

আপডেট সময় ১১:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮