ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি তারেক, সাধারণ সম্পাদক আকরাম গণভোটে “হ্যাঁ” বলুন শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময়

ব্রিটেনে প্রবেশ করতে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে ৩১ অভিবাসীর মৃত্যু

  • আপডেট সময় ০৭:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে যুক্তরাজ্যগামী অন্তত ৩১ জন অভিবাসী মারা গেছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ২০১৪ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে চ্যানেলটিতে এটিই সবচেয়ে বড় একক প্রাণহানি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এতে খুবই ‘আতঙ্কিত’ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। এসময় তিনি বলেন, যুক্তরাজ্য মানবপাচারকারী চক্রকে থামাতে কোনো ধরনের ছাড় দেবে না। তিনি এ বিষয়ে  কিছুক্ষণের মধ্যেই একটি বৈঠক করতে যাচ্ছেন বলেও জানা গেছে। খবর বিবিসির

ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স নৌকাডুবির এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। মারা যাওয়া অভিবাসীরা অবৈধ মানবপাচারকারীদের শিকার হয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী এ ঘটনা নিয়ে একটি জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। ফ্রান্স ও ব্রিটিশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই আকাশ ও সমুদ্রপথে ডুবে যাওয়া অভিবাসীদের উদ্ধার কাজ শুরু করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফরাসি উপকূলে কয়েকজন মানুষকে ভাসতে দেখার পর একটি মাছ ধরার নৌকা বিপদ সংকেত বাজায়। বহু অভিবাসী এখনও নিখোঁজ রয়েছে এবং অনেকে আহত হয়েছে।

হোওট দ্য ফ্রান্স বন্দরের মোবিলিটি, পরিবহন কাঠামো এবং বন্দর বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এবং একটি শহরের মেয়র জানিয়েছেন, ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে কয়েকজনকে জীবীতও পাওয়া গেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেছেন, বহু মানুষ মারা গেছে। তবে তিনি মৃত্যুর কোনও সংখ্যা জানাননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি

ব্রিটেনে প্রবেশ করতে ইংলিশ চ্যানেলে নৌকাডুবে ৩১ অভিবাসীর মৃত্যু

আপডেট সময় ০৭:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১