ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা বাংলাদেশিদের ভিসা নিয়ে ভিসা নিয়ে ইউরোপের ১৩ দেশের যৌথ নির্দেশনা ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প কী হতে চলেছে ইরানে? ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত এক দল বাংলাদেশি তরুনের স্বপ্নের প্যারিস হলিডে ইন এর নতুন আবাসন প্রজেক্টের উদ্বোধন দেশে দরিদ্রদের সহায়তায় লভ্যাংশের ২৫% বিতরনের লক্ষ্য নিয়ে প্যারিসে নতুন ভাবে রেস্টুরেন্ট উদ্বোধন “ চেঞ্জ নাউ ২০২৬: প্যারিসে টেকসই ভবিষ্যতের বৈশ্বিক মঞ্চ” এর আনুষ্ঠানিক উদ্বোধন প্যারিসে সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল

  • আপডেট সময় ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন-ইসরায়েল

দর্পণ ডেস্ক

যুদ্ধবিরতি নিশ্চিত এবং সরাসরি আলোচনা শুরু করতে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথম বৈঠক করবে ইসরায়েল ও লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্সি জানায়, প্রেসিডেন্ট জোসেফ আউনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের মধ্যে ফোনালাপ হয়েছে।

গত মার্চে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত শুরুর পর এটিকেই ইসরায়েল ও লেবাননের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসাও ওই ফোনালাপে অংশ নেন বলে জানা গেছে।
ফোনালাপের সময় আগামী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে প্রথম বৈঠক আয়োজনের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। এই বৈঠকে যুদ্ধবিরতি ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরুর সময়সূচি নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সঙ্গে সংহতি জানিয়ে ২ মার্চ ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননে নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের হামলা এখন পর্যন্ত দেড় হাজারের বেশি লেবানিজ নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে শুধু গত বুধবারেই (৮ এপ্রিল) তিন শতাধিক মানুষকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল

আপডেট সময় ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬