ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

  • আপডেট সময় ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই ব্যক্তিকে।তবে বিপত্তিটি ঘটছিল অন্য জায়গায়। সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা নিতান্তই কম নয়।

সৌদিতে এই আইন প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাঁধা হিসেবেই দেখা হত। ব্যবসা দখল হয়ে গেলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। বাংলাদেশী অনেক প্রবাসীকেও এভাবে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এবার এই নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি সরকার।

আরব নিউজের খবরে বলা হয়েছে, এখন থেকে সৌদিতে আইনি সুবিধা পাবেন প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধার সম্ভাবনা মেলে ধরা হয়েছে। দেশটি জানায়, এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আনে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন। এরমধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’।

পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন এই সৌদি প্রিন্স। ফলে এই মুহূর্তে দেশটি চাইছে যেনো সেদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা

আপডেট সময় ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪