ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত

পশ্চিমের সাথে যুদ্ধ শুরু হলে তা হবে সর্বশেষ যুদ্ধ : ইয়েভগেনি

  • আপডেট সময় ১২:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • ৪১৭ বার পড়া হয়েছে

রুশ সেনাবাহিনীর সাবেক একজন শীর্ষ জেনারেল বলেছেন, ব্রিটেনে একজন সাবেক রুশ গুপ্তচরের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগের ঘটনা নিয়ে রাশিয়ার সাথে পশ্চিমের যুদ্ধ লেগে যেতে পারে এবং তা হবে সর্বশেষ যুদ্ধ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জেনারেল ইয়েভগেনি বুজনিস্কি- যিনি বর্তমানে নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রধান। তিনি বলেন, রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক এতটাই খারাপ হয়ে পড়েছে যে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ার যথার্থ কারণ রয়েছে। পরিণতি শীতল যুদ্ধের চেয়ে অনেক খারাপ হতে পারে, এবং ফলাফল খুব খুব খারাপ হতে পারে…মানব ইতিহাসের সর্বশেষ যুদ্ধ লেগে যেতে পারে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রাশিয়া খুবই ভয়ঙ্কর। ইংল্যান্ডের সলসবেরি শহরে গত মাসে সাবেক স্বপক্ষত্যাগী এক সাবেক রুশ গুপ্তচর এবং তার মেয়েকে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যার চেষ্টার জন্য ব্রিটেন সরাসরি রাশিয়াকে দায়ী করে। এরপর যুক্তরাষ্ট্র সহ ২০টিরও বেশি ইউরোপীয় দেশ থেকে একশরও বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। পাল্টা জবাবে রাশিয়াও সমান সংখ্যক পশ্চিমা কূটনীতিককে বহিষ্কার করেছে। শুধু ব্রিটেন বা আমেরিকা নয়, সারা বিশ্বের বহু দেশই তো সলসবেরির ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে বিশ্বাস করে- এরকম প্রশ্নে জেনারেল বুজনিষ্কি বলেন, ‘আপনারা যখন বিশ্বের কথা বলেন, তখন আপনারা ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র এবং আর দু’একটি দেশের কথা বোঝান।’ ওদিকে ব্রিটেনের সরকারি যে গবেষণাগারে (পোর্টন ডাউন ল্যাব) সলসবেরিতে প্রয়োগ করা নার্ভ গ্যাস পরীক্ষা করা হচ্ছিল, তারা গতকাল (মঙ্গলবার) বলেছে- নভিচক নামে ঐ বিষাক্ত গ্যাস যে রাশিয়া থেকে এসেছিল তার প্রমাণ পাওয়া যায়নি। বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স?

পশ্চিমের সাথে যুদ্ধ শুরু হলে তা হবে সর্বশেষ যুদ্ধ : ইয়েভগেনি

আপডেট সময় ১২:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮